সোম ও মঙ্গলবার ঘনিয়ে আসছে দুর্যোগ, মৎস্যজীবী ও পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। রোদ ঝলমলে আকাশ। রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না। সকালে সামান্য কুয়াশা আর ধোঁয়াশা সৃষ্টি হয়েছে দু- এক জায়গায়।শুক্রবার থেকে উপকূল ও পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান। তিনি বলেন, দক্ষিণবঙ্গে সোম ও মঙ্গলবার নাগাদ বৃষ্টি বাড়তে পারে। উত্তরবঙ্গে শনি/ রবি উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস।দক্ষিণ আন্দামান সাগরের ঘুনাবর্ত শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা। মৎস্যজীবী ও পর্যটকদের জন্য সতর্কবার্তা। এর উপর নজর রাখছেন আবহাওয়া বিজ্ঞানীরা।দক্ষিণ- পশ্চিম বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ স্থলভাগে ঢুকে শক্তি হারাচ্ছে। তামিলনাড়ু উপকূল ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান ক্রমশ পশ্চিমবঙ্গ উত্তর-পশ্চিম দিকে এগোবে। তামিলনাডু পন্ডিচেরি ও অন্ধ্রপ্রদেশের উপকূলে ক্রমশ এটি শক্তি হারাবে। সাধারণ নিম্নচাপে পরিণত হবে।

উত্তর-পশ্চিম উত্তর প্রদেশ এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত।দক্ষিণবঙ্গে(South Bengal) ভাইফোঁটার দিন রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। শুক্রবার ২৪ শে অক্টোবর থেকে হাওয়া বদল। উপকূলের জেলাতে বৃষ্টির সম্ভাবনা শুক্রবার। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। শনিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার এবং সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে।রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস সব জেলাতেই। থাকবে বজ্রপাতের আশঙ্কাও।

উত্তরবঙ্গতে(North Bengal) পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উইকেন্ডে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে শুক্রবার থেকে বৃষ্টির পূর্বাভাস। মূলত আংশিক মেঘলা আকাশ কোথাও মেঘলা আকাশ হবে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। শুক্রবার থেকে পার্বত্য এলাকায়; মূলত দার্জিলিং কালিম্পং পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা। ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে।শনি ও রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং ,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাঁচ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার কলকাতায় ভাইফোঁটার দিন ঝলমলে আকাশ ছিল। আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা নেই। দিনভর পরিষ্কার আকাশ। দক্ষিণা বাতাসের দাপট। জলীয় বাষ্প বেশি থাকায় গরম অনুভূত হবে।

জলীয় বাষ্প এবং দখিনা বাতাসে তাপমাত্রা স্বাভাবিকের সামান্য ওপরে। উইকেন্ডে ফের আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। মেঘলা আকাশ হতে পারে সোমবারের পর। শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সোম /মঙ্গলবারে।কলকাতার(Kolkata) তাপমাত্রা বৃহস্পতিবার ছিল সর্বনিম্ন তাপমাত্রা ২৫.০ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫১ থেকে ৯২ শতাংশ। ভিন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অন্ধপ্রদেশ এবং কর্নাটকের কিছু অংশে।ভারী বৃষ্টির সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কেরল, মাহে ,কঙ্কন ,গোয়া, মধ্য মহারাষ্ট্র, তামিলনাড়ু, পন্ডিচেরি ,করাইকাল সংলগ্ন এলাকায়।

ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন, কবে চূড়ান্ত তালিকা?

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি