চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মকর সংক্রান্তিতে কলকাতায় ফিরে আসবে শীতের দাপট, উত্তরের ৬ জেলায় ঘন কুয়াশার সর্তকতা

নিজস্ব প্রতিনিধি: মকর সংক্রান্তি দোরগোড়ায়।উত্তরে হাওয়ার দাপট। দক্ষিণে কনকনে শীত। দক্ষিণবঙ্গে আগামী তিন দিন স্বাভাবিকের চেয়ে দু ডিগ্রির নিচে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। তারপর কিছুটা বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গের স্বাভাবিকের থেকে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে তাপমাত্রা। উত্তরবঙ্গের(North Bengal) ছয় জেলায় ঘন কুয়াশা সতর্কতা। দার্জিলিং দুই দিনাজপুর মালদা কোচবিহার জলপাইগুড়িতে কুয়াশার দাপট বাড়বে মকর সংক্রান্তিতে। আলিপুর আবহাওয়া দফতর(Alipur Weather Office) জানিয়ে দিয়েছে, দক্ষিণবঙ্গে(South Bengal) আগামী দুদিন রাতের সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। আগামী চার থেকে পাঁচ দিন এই তাপমাত্রা একই রকম থাকবে। উত্তরবঙ্গে আগামী সাতদিন সর্বনিম্ন তাপমাত্রার হের ফের হবে না। অর্থাৎ সেখানে কনকনে শীত অনুভব হবে।

সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে রাজ্যে ।দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলাতে থাকবে। কিছু এলাকায় খুব বেলা পর্যন্ত থাকবে উত্তরবঙ্গে দু – তিন দিন কুয়াশার সতর্কতা-বার্তা জারি করা হয়েছে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং জেলায় ঘন কুয়াশা সতর্কতা ।ঘন কুয়াশা রাত-দিনের তাপমাত্রা কম থাকায়, উত্তর দিনাজপুর সংলগ্ন কিছু এলাকায় শীতের দিনের মতো পরিস্থিতি তৈরি হবে। কলকাতায় মঙ্গলবার থেকে তাপমাত্রা বেশ কিছুটা দিন কি হবে পৌষ সংক্রান্তিতে জমিয়ে ঠান্ডা পড়বে পৌঁছে শেষ দিন এবং মাঘ মাসের শুরুর দিন জমিয়ে শীতের স্পেল অনুভব করবে কলকাতা।

সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে ।বেলা পারলে আকাশ পরিষ্কার হবে। শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায়(Kolkata) সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস ।স্বাভাবিকের তাপমাত্রা থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৯ ডিগ্রি , যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ০. ৯ ডিগ্রি সেলসিয়াস কম ছিল। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আদ্রতা ছিল ৩৭ থেকে ৯১ শতাংশ ।আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা সর্বনিম্ন থাকবে ১৩ ডিগ্রি এবং সর্বোচ্চ থাকবে ২৩ ডিগ্রি। তবে রাতের দিকে শীতের দাপট বাড়বে। মঙ্গল ও বুধ এবং বৃহস্পতিবার কলকাতায় শীত ব্যাটিং করবে।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ