কলকাতায় শুক্রবার রাতে শুরু হবে দুর্যোগ, শনিবারও ঝড়-বৃষ্টি চলবে

Share:

নিজস্ব প্রতিনিধি: এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। নিম্নস্তরে প্রচুর পরিমাণ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ হচ্ছে। এর প্রভাবে আগামী মূলত দুদিন আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে থাকবে দমকা হাওয়া ৫০ থেকে ৬০ কিলোমিটার গতি বেগে প্রতি ঘন্টা।কলকাতার(Kolkata) ক্ষেত্রে শুক্রবার সন্ধ্যা থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে থাকবে দমকা হাওয়া ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office)আওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান। তিনি বলেন,ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের(North Bengal) দু – একটি জেলায় ।তার পাশাপাশি দু – এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মূলত শুক্রবার বিকেল থেকে শনিবার বিকেল পর্যন্ত বৃষ্টিপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার সন্ধ্যা বা রাত্রের দিকে পুরুলিয়া, বাঁকুড়া ,ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ,হুগলি এই জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। উত্তরবঙ্গের সমস্ত জেলায় শুক্রবার বিকেল থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি ৫০ থেকে ৬০ কিলোমিটার গতি বেগে দমকা হাওয়া থাকার সম্ভাবনা। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলায়। কোচবিহার , কালিংপং – এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং সহ।

শনিবার উত্তরবঙ্গের ক্ষেত্রে চিত্রটা একই রকম থাকবে। সেই সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি বেগে দমকা হাওয়া বজ্র বিদ্যুৎসহ শিলা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়।দক্ষিণবঙ্গের(South Bengal) ক্ষেত্রে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যার মধ্যে সমস্ত জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া থাকবে। সেই সাথে থাকবে বৃষ্টিপাত। কলকাতার ক্ষেত্রে শুক্রবার সন্ধ্যা থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে থাকবে দমকা হাওয়া ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে। সর্বোচ্চ তাপমাত্রা একই থাকবে। শনিবার তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার একই চিত্র থাকবে।তারপর থেকে চার থেকে পাঁচ ডিগ্রির মতো তাপমাত্রা বাড়বে ধীরে ধীরে সব জায়গায় । শুক্রবার কলকাতাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রির কাছাকাছি ।সেটা শনিবার কমে গিয়ে ৩০ থেকে ৩২° কাছাকাছি থাকা সম্ভাবনা রয়েছে। গোটা পশ্চিমবঙ্গে শুক্রবার বিকেল থেকে শনিবার বিকেল পর্যন্ত সতর্কতা রয়েছে ।কোথাও দমকা হাওয়া থাকবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে আবার কোথাও হবে শিলা বৃষ্টি।

সেমিফাইনালের আগে মেগা অনুশীলনে নেই মেসি, কি ঘটল আর্জেন্টিনা শিবিরে?

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

মাত্র ১০ টাকার জন্য খদ্দেরকে পিটিয়ে খুন করল চায়ের দোকানদার

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!