‘২১ তারিখ নতুন চমক দেখবে বাংলা…’, খড়্গপুর থেকে কী ইঙ্গিত দিলীপের?

Share:

নিজস্ব প্রতিনিধি, খড়্গপুর : বড় কোনও সভা হোক বা কোনও অনুষ্ঠানে আর ডাক পাননা তাই বলে দুঃখ নেই। সাধারণকর্মী হিসেবে কাজ করবেন বলে আগেই জানিয়েছেন দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমণে বেরিয়ে মাঝে মধ্যে খবরের মধ্য়ে এলেও সেইভাবে আগের মতো তাঁকে রাজনীতির ময়দানে দেখা যায়না। রবিবারের সকালে খড়্গপুর নিজের বাগানেই ড্রাগন গাছের পরিচর্যা করতে দেখা গিয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে। সেখানে দাঁড়িয়েও রাজনীতি নিয়ে মুখ খুলেছেন তিনি।

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, ২১ তারিখ নতুন চমক দেখবে বাংলা। স্বপ্ন দেখুক সবাই। দাবি করতে সমস্যা নেই। তাঁর এই মন্তব্যের পরেই শুরু হয়েছে জল্পনা। সামনেই ২১ জুলাই। এইদিনেই দলকে বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ২১ জুলাইয়ের সভা রয়েছে। প্রতিবছর এই সভাতে চমক থাকে। এবারও তেমন চমক রয়েছে আগেই বলা হয়েছে। এবার কোনও রাজনৈতিক হেভিওয়েট যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। এরমধ্যেই দিলীপ ঘোষের চমক মন্তব্য জল্পনা ছড়িয়েছে।

অনেকেই বলেছেন, ‘দিলীপ ঘোষ কোনওদিনই তৃণমূলের দিকে পা দেবেন না।’ তবে ২১ জুলাই কী চমকের কথা বলছেন দিলীপ ঘোষ? এই বিষয়টি নিয়ে এখনই কিছুব বলতে নারাজ দিলীপ ঘোষ। তবে এখন তিনি খড়্গপুরেই রয়েছেন বলে ঘনিষ্ট সূত্রে খবর। গেরুয়া শিবিরে দিলীপ ঘোষের যে কদর কমেছে, তা স্পষ্ট। বিজেপির শীর্ষ নেতৃত্ব রাজ্যে এলেও ডাক পাননি তিনি। এখানেই শএষ নয়, নতুন রাজ্য সভাপতি হিসেবে শমীক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার দিনেও তাঁকে দেখা যায়নি।

কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা

রাষ্ট্রপতির প্রার্থীপদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বেছে নিলেন তারেক

‘পরের জন্মে সুস্থ শরীর দিও’, মহাদেবের কাছে প্রার্থনা বিশেষভাবে সক্ষম দুই কাঁওয়ার যাত্রীর

‘বুড়ি মা’-এর অলঙ্কার তছরুপের অভিযোগে গ্রেফতার পুজো কর্মকর্তা গৌতম ঘোষ

নার্সের রহস্যমৃত্যু: এনআরএস হাসপাতালে মৃত স্ত্রীর ময়নাতদন্ত করাতে চাইছেন না স্বামী, কেন?

আর জি কর কাণ্ডে ওড়িশা থেকে গ্রেফতার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাহুল

ঠাকুরবাড়ির মাংসের দই বড়া, একবার খেলেই মুখে লেগে থাকবে আজীবন!

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ঐতিহাসিক, লোকসভার অধিবেশন চলাকালীন বেজে উঠল বন্দেমাতরম, গাইলেন মোদি-রাহুল

প্রেশার কুকার দিয়ে মাথায় আঘাত! বাথটাবে ডুবিয়ে স্ত্রীকে হত্যা, ভয়ানক কাণ্ড ঘটালেন শিক্ষক

নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, গ্রেফতার অনন্ত মহারাজ ঘনিষ্ঠ