নৃশংস হত্যাকাণ্ড! ভিনরাজ্যে কাজ করতে গিয়ে খুন বীরভূমের পরিযায়ী শ্রমিক, দেহ উদ্ধার কানপুরে

উত্তরপ্রদেশের গোবিন্দনগর থানার অদূরে দিল্লি-কানপুর রেললাইনের পাশ থেকে উদ্ধার হয়েছে পথিকের দেহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু! রেল লাইনের পাশ থেকে উদ্ধার হল শ্রমিকের দেহ। জানা গিয়েছেন, উত্তরপ্রদেশের কানপুরে খুন হয়েছেন বাংলার পরিযায়ী শ্রমিক পথিক হেমব্রম। বয়স ৩২ বছর। তিনি বীরভূমের পাড়ুই থানার অন্তর্গত কসবা এলাকার দামোদারপুর গ্রামের বাসিন্দা ছিলেন। উত্তরপ্রদেশের এক চামড়ার কারখানায় তিনি কাজ করতেন। পথিকের পরিবার সূত্রের খবর, উত্তরপ্রদেশের গোবিন্দনগর থানার অদূরে দিল্লি-কানপুর রেললাইনের পাশ থেকে উদ্ধার হয়েছে পথিকের দেহ। তাঁর শরীরের একাধিক আঘাতের চিহ্ন দেখে অনুমান যে, তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে।

স্থানীয়দের দাবি, এই ঘটনায় কোনও রাজনৈতিক বিদ্বেষ থাকলেও থাকতে পারে। স্বাভাবিকভাবেই ভিন রাজ্যে পথিকের মৃত্যুর খবরে ক্ষোভ ছড়িয়েছে তাঁর বীরভূমের গ্রামে। গ্রামবাসীরা ইতিমধ্যেই দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি তুলেছেন। ইতিমধ্যেই এই ঘটনায় বীরভূমের জেলা প্রশাসনের তরফে উত্তরপ্রদেশ প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। আর এই ঘটনা আবারও বাংলা ভাষা বলার জন্যে ভিল রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের অত্যাচারের কথা মনে করিয়ে দিল।

মাস কয়েক আগেই দেশের একাধিক রাজ্যে বাংলা কথা বলার জন্যে বাংলাদেশি তকমা দিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার চালানোর অভিযোগ উঠেছিল বিজেপি শাসিত রাজ্য গুলির পুলিশের বিরুদ্ধে। এমনকি গুপ্তচর আখ্যা দিয়েও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে অনেক শ্রমিককে। তা নিয়ে প্রতিবাদ জানাতে মাঠে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত। তার মধ্যে আবারও বিজেপি শাসিত উত্তরপ্রদেশ থেকে বাংলার পরিযায়ী শ্রমিকের হত্যার খবরে উত্তাল হয়ে উঠল বীরভূম। পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠছে। বিশেষ করে উত্তরপ্রদেশ, দিল্লি, ও হরিয়ানায় কর্মরত বাঙালি শ্রমিকদের নিয়ে উদ্বেগ বাড়ছে।

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে