ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

Share:

নিজস্ব প্রতিনিধি : ভবানী ভবনের পুলিশ ওয়েলফেয়ার অফিসে তালা । এই অফিসের কো-অর্ডিনেটর ছিলেন শান্তনু সিনহা বিশ্বাস। বুধবার ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিস(Police Welfare Office) বন্ধ করে দেওয়ার জন্য নির্দেশ দেয় রাজ্য পুলিশের ডিরেক্টরেট। বুধবার বিকেলে ওই অফিসের মুল গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়।এই সংঘ ওয়েলফেয়ারের সঙ্গে যুক্ত আছেন রাজ্য পুলিশের একসময়ের অ্যাসোসিয়েশনের মূল কর্মকর্তা বিজতাশ্ব রাউত।পুলিশ ওয়েলফেয়ারে নিযুক্ত অফিসাররা ঠিকমতো ডিউটি করতেন না বলে অভিযোগ। তারা গাড়ি সহ নানা ধরনের সুবিধা নিতেন। এবার তাদের সকলকে সরকারি কাজে অতি শীঘ্র বহাল করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু কমিটির কাজ করলে চলবে না। পুলিশের চাকরির দায়িত্ব তাদের পালন করতে হবে বলে দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, এই ওয়েলফেয়ারের অন্যতম মূল কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে খুঁজে না পেয়ে তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে ইডি(ED)। দুটি মামলার তদন্তে একাধিকবার তাকে তলব করা হয়েছিল। কিন্তু কোন বার তিনি সশরীরে সরাসরি হাজিরা দেননি।

এই পরিস্থিতিতে তিনি যাতে দেশ ছাড়তে না পারেন তার জন্যই শান্তনুর নামের লুক আউট নোটিশ জারি করেছে ইডি। রাজ্যের দ্বিতীয় দফার ভোটের আগের দিন ২৮ এপ্রিল কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসকে সিজিও কমপ্লেক্সে তলব করেছিল ইডি। কসবার বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর সঙ্গে সম্পর্কিত মামলার সূত্র ধরেই তাঁকে তলব করেছিল ইডি। দক্ষিণ কলকাতার বালিগঞ্জের বাসিন্দা সোনা পাপ্পুর বিরুদ্ধে জমি দখল, তোলাবাজি সহ একাধিক অভিযোগ আছে ।অস্ত্র আইনেও মামলা রয়েছে। ওই মামলায় বেহালার ব্যবসায়ী জয় কামদারকে আগেই গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এই মামলার সূত্র ধরেই ফার্ন রোডে শান্তনুর বাড়িতে হানা দিয়েছিল ইডি। ভোর থেকে অভিযান চালিয়ে রাত দুটোর সময় শান্তনুর বাড়ি থেকে বেরিয়েছিল তদন্তকারী টিম। ওই অভিযান চলাকালীন শান্তনুকে খুঁজে পাওয়া যায়নি । কসবার সোনা পাপ্পু সংক্রান্ত মামলায় শান্তনু এবং তার দুই পুত্র সায়ন্তন ও মনীশকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছিল ইডি।সেদিন তাদের কাউকে ইডির দফতরে যেতে দেখা যায়নি। কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর বিরুদ্ধে বালি পাচার মামলা রয়েছে। সেই মামলায় তাকে ডেকে পাঠানো হলেও তার আইনজীবী শুধুমাত্র হাজিরা দিয়েছিলেন। সেই মামলাতেই শান্তনুকে মুখোমুখি জেরা করতে চায় ইডি।

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

আর জি কর কাণ্ডে পিঠ বাঁচাতে ঋতব্রতদের শিবিরে নির্মল ঘোষ

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার

স্মারক হিসেবে রাখার সুযোগ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর ঘাস, কত কড়ি গুনতে হবে?

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ঠোঁট কাটার চিকিৎসায় অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল

একেই বলে মাতৃত্ব! খাঁচায় মধ্যে উড়ে আসা পাখির ছানাকে বুকে আগলে রাখল বানর

শ্রাবণ মাসে তারকেশ্বরে পুণ্যার্থীদের ভিড় সামলাতে একগুচ্ছ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের