বাড়িতে চোর চুরি করতে এসে গৃহকর্ত্রীর ফেসওয়াশ ও ক্রিম নিয়ে পালাল, হুলুস্থুলু কাণ্ড ভদ্রেশ্বরে

Share:

নিজস্ব প্রতিনিধি ,ভদ্রেশ্বর: হুগলি জেলার ভদ্রেশ্বরের লিচু বাগানে একটি বাড়িতে আজব চুরির ঘটনা ঘটল। রীতিমত তালা ভেঙে চোর বাড়িতে ঢুকে গৃহকর্ত্রীর ব্যবহৃত ফেসওয়াশ নিয়ে পালাল। এমন চুরির ঘটনায় হতবাক হুগলি জেলার ভদ্রেশ্বরের(Bhadreswar) কবিরাজ পরিবারের লোকজন। যাঁর ফেসওয়াশ নিয়ে পালিয়েছে, সেই গৃহকর্তী বেজায় চোটে লাল। সঙ্গীতা কবিরাজ রেগে গিয়ে বলেন, “বাড়িতে এত কিছু দামী দামী জিনিস থাকতে এ কি রকম ছিঁচকে চোর। সামনে একবার পেলে রাম ধোলাই দেবো।”পুলিশ সূত্রে জানা গিয়েছে হুগলি জেলার ভদ্রেশ্বর এর লিচু বাগানের(Lichubagan) আর বি এভিনিউতে বসবাস করেন সঙ্গীতা কবিরাজ ও তার স্বামী রাহুল কবিরাজ।

শ্বশুর শ্যামাপ্রসাদ কবিরাজ বেশ কয়েকজন পরিচিত সঙ্গে কুম্ভ মেলায় পুণ্যস্নানে গিয়েছেন। ২৫ শে জানুয়ারি গাড়ি ভাড়া করে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে  মহাকুম্ভে যান তারা। মৌনী অমাবস্যার পূর্ণ স্নান সেরে শনিবার তারা বাড়ি ফিরে আসেন। বাড়িতে ফিরে তাদের চক্ষু চরম গাছ হয়ে যায়। দেখেন বাড়ির সব তালা ভাঙা। ঘরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আলমারির দরজা হার্ট করে খোলা। দেখা যায় বাড়ির গৃহকর্তির দুটি হাতঘড়ি মঙ্গলসূত্র মুক্তোর একটি হার দামি ক্যামেরা ও বেশ কিছু নগদ টাকা উধাও। শুধু তাই নয় গৃহকর্তির ব্যবহৃত ফেসওয়াশ এবং মুখে মাখার ক্রিম নিয়ে গেছে চোর।

ওই পাড়ার প্রতিবেশী পিয়ালী ভট্টাচার্য জানান শুক্রবার গভীর রাতে তারা একটি কুকুরের তারস্বরে চিৎকার শুনেছিল। ওই পাড়ায় প্রতি রাতেই রাস্তার কুকুররা চিৎকার করে। তাই তারা কেউ বাইরে বের হননি। শনিবার সকালে তারা জানতে পারে কবিরাজ বাড়ির তালা ভাঙ্গা চোর এসে চুরি করে নিয়ে পালিয়েছে। ভদ্রেশ্বর থানার পুলিশ সিসিটিভি’ র(CCTV) ফুটেজ দেখে এই চুরির ঘটনার তদন্তে নেমেছে। পেশাদারী চোরেদের এই ঘটনা বলে পুলিশ প্রাথমিক তদন্তে মনে করছে। কিন্তু চোর বাবাজি যাওয়ার আগে ফেসওয়াশ(Face Wash) এবং মুখে মাখার ক্রিম নিয়ে যাওয়ায় বেশ কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়েছে পুলিশও।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা