২৩৩ বছরের জীবন্ত ইতিহাস নিয়ে আজও পূজিত ভদ্রেশ্বরের মেজ মা!

Share:

নিজস্ব প্রতিনিধি, চন্দননগর : মা আসছেন ভিন্নরূপে। তাই সেজে উঠছে চন্দননগর ও লাগোয়া অঞ্চলগুলো। মাকে স্বাগত জানাতে প্রস্তুত তাঁরা। চারদিকে আলোকমালায় সাজিয়ে তোলা হচ্ছে। কয়েকদিন আগেই বেজেছিল বিদায়ের সুর এবার নতুন করে বেজে উঠছে উৎসবের বাদ্যি। গোটা বাংলার মধ্য চন্দননগর সহ লাগোয়া অঞ্চল, নদিয়ায় জগদ্বাত্রী রূপে পূজিত হন মা। দুর্গাপুজোর মতোই রাস্তায় নামে দর্ষনার্থীদের ঢল। কলকাতা সহ রাজ্যের অন্যান্য প্রান্তে খুব বেশি টের পাওয়া না গেলেও হুগলি ও নদিয়ায় জাঁকজমকভাবে পুজো হয়। বড়মা, রানীমা, মেজমা, বুড়িমা বিভিন্ন সাজে পুজো পান মা।

দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটা কাটিয়ে এবার জগদ্ধাত্রী পুজো। কৃষ্ণনগর রাজবাড়ির হাত ধরে শুরু হওয়া পুজো আজ রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ উৎসব হিসেবে পরিচিত। চন্দননগরের পুজোর মধ্যে ‘বড় মা’ উল্লেখযোগ্য। আবার ভদ্রেশ্বরের তেঁতুলতলায় পূজিত হন মেজ মা। প্রায় ২০০ বছরের বেশি সময় ধরে পূজিত হয়ে আসছেন মেজমা। এই পুজোর পিছনেও রয়েছে ইতিহাস। মেজমার বয়স প্রায় ২৩৩ বছর।

কথিত আছে, তেঁতুলতলায় প্রায় ৩০০ বছর আগে কৃষ্ণনগরের দেওয়ান ইন্দ্রনারায়ন চৌধুরী লক্ষ্মীগঞ্জ চাউলপট্টি বাজারে বড় মায়ের প্রতিষ্ঠা করে পুজো শুরু করেছিলেন। তার কিছু বছর পরে রাজা কৃষ্ণচন্দ্রের আরও এক দেওয়ান দাতারাম ভদ্রেশ্বরের তেঁতুলতলায় মেজ মা-র পুজো শুরু করেন। বলা হেয়ে থাকে রাজা দেনার দায়ে বন্দি থাকার সময়, তাঁর প্রতিষ্ঠিত মূর্তি নদীপথে  নিয়ে এসে পুজো শুরু করেন। তখন থেকে শুরু হওয়া পুজো আজও হয়ে চলেছে। স্থানীয়রা মেজ মাকে জাগ্রত বলেই মানেন। ভক্তরা যাদান করেন, তাই দিয়েই হয় পুজো। এই পুজোর জন্য আলাদা করে চাঁদা তোলা হয়না। আগের মতো এখনও হাজার হাজার ভক্তরা মায়ের কাছে আসেন। নবমীতে বিশেষ ভোগের আয়োজন করা হয়। মায়ের কাঠামো ও পট রেখে নিত্য পুজো করা হয়। মেজড মাকে দেখতে ভিড় জমান সাধারণ মানুষ।

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক রাজা সেন, এখন কেমন আছেন?

নাবালিকাকে লাগাতার ধর্ষণ, স্ত্রীকে পুড়িয়ে খুনের অভিযোগে আমৃত্যু কারাদণ্ড বাদুড়িয়ার যুবকের

কর্মক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি পদকে ভূষিত হলেন ২১ জন সিবিআই আধিকারিক

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসে AI-তে বানান নিজের দেশাত্মবোধের ছবি, রইল দুর্দান্ত কিছু প্রম্পট

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

গলছে বরফ, আগামী সপ্তাহে ভারত সফরে তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী