ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়, বাঁশবাগান থেকে উদ্ধার ব্যাগভর্তি তাজা বোমা

Share:

নিজস্ব প্রতিনিধি, ভাঙড়: ফের বোমা উদ্ধার ভাঙড়ে। ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগণায়। হাতিশালা থানার অন্তর্গত হাতিশালা দক্ষিণপাড়া এলাকায় একটি বাঁশবাগান থেকে ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে কয়েকজন বাসিন্দা বাঁশবাগানের ভিতরে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখেন। সন্দেহ হওয়ায় তাঁরা কাছে গিয়ে ব্যাগটির ভিতরে বোমা সদৃশ বস্তু দেখতে পান। এরপর সঙ্গে সঙ্গে হাতিশালা থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। পরে ব্যাগটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

আরও পড়ুন: সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি, শহরে কোথায় যানজট? জেনে নিন…

প্রাথমিক তদন্তে অনুমান, ব্যাগের ভিতরে একাধিক সক্রিয় বোমা মজুত ছিল। তবে ঠিক কতগুলি বোমা উদ্ধার হয়েছে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ। কারা বা কোন উদ্দেশ্যে ওই বিস্ফোরক সেখানে মজুত করে রেখেছিল, তা এখনও স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হাতিশালা থানার পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। আইএসএফের অভিযোগ, এলাকায় অশান্তি তৈরির উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই বোমা মজুত করে রেখেছিল। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পাল্টা দাবি করেছে, এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করতে আইএসএফই এই বোমা লুকিয়ে রেখেছিল। যদিও এখনও পর্যন্ত কোনও পক্ষের অভিযোগের সত্যতা প্রমাণিত হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করতে নারাজ পুলিশ। তবে বারবার ভাঙড়ে বোমা উদ্ধারের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির