ভাঙড় কলেজে বিক্ষোভ ও অশান্তির ঘটনায় গ্রেফতার ৪, ধৃতদের আজই পেশ আদালতে

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাঙড় মহাবিদ্যালয়ে বিক্ষোভ ও অশান্তির ঘটনায় পদক্ষেপ করল পুলিশ। ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করেছে ভাঙড় থানার পুলিশ। তাদের বিরুদ্ধে ছাত্রীদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য, অশালীন আচরণ, গালিগালাজ, বেআইনি জমায়েত এবং কলেজের পরিচালন সমিতির সভাপতিকে ক্যাম্পাসে ঢুকতে বাধা দেওয়ার মতো অভিযোগ রয়েছে। ছাত্রছাত্রীদের অভিযোগ এবং পুলিশের স্বতঃপ্রণোদিত মামলার ভিত্তিতে এই গ্রেফতারি বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলেজ চত্বরের বাইরেও পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ঘটনার পর ছাত্রছাত্রীদের একাংশ ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতে দুই ছাত্রনেতা শাহরুখ আকতার আলি মোল্লা এবং আসলাম হাবিবকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে এবিভিপির ছাত্রীদের উদ্দেশে কুরুচিকর মন্তব্য, অশ্লীল অঙ্গভঙ্গি এবং গালিগালাজের অভিযোগ উঠেছে। একই ঘটনায় ভাঙড় থানার পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত ভাবে আরও একটি মামলা করা হয়। সেই মামলায় রবিউল মিস্ত্রি এবং রবিউল জামান শেখ নামে আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, তাদের বিরুদ্ধে বেআইনি ভাবে জমায়েত, অনুমতি ছাড়া কলেজে প্রবেশ এবং কলেজে পরিচালন সমিতির সভাপতি সায়ন্তন বসুকে ক্যাম্পাসে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

ঘটনার পর থেকেই ভাঙড় মহাবিদ্যালয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি যাতে নতুন করে অশান্তির দিকে না গড়ায় সেজন্য কলেজের সামনে পুলিশ পিকেট বসানো হয়েছে। ক্যাম্পাস এবং সংলগ্ন এলাকায় নজরদাড়িও বাড়ানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত চারজনকে মঙ্গলবার বারুইপুর আদালতে পেশ করা হবে। তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি খতিয়ে দেখছে তদন্তকারীরা। একই সঙ্গে কলেজ চত্বরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক