ভোটের মুখে জোর ধাক্কা নওশাদের, শওকতের হাত ধরে তৃণমূলে ভাঙড়ের ISF নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের জয়যাত্রা চললেও ভাঙড়ে ব্যতিক্রমী ফল করেছিল আইএসএফ। সেই নির্বাচনে আইএসএফের প্রার্থী নওশাদ সিদ্দিকী জয়ী হয়ে বিধায়ক হন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই এলাকাতেই রাজনৈতিক সমীকরণে বড়সড় বদলের ইঙ্গিত মিলছিল। শেষ পর্যন্ত ভাঙড়ে আইএসএফে বড় ধস নামল।

নারায়ণপুর অঞ্চলের আইএসএফ নেতা হজরত মোল্লা তাঁর অনুগামীদের নিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার উপস্থিতিতে ঘটকপুকুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই যোগদান পর্ব সম্পন্ন হয়।

আরও পড়ুন: স্বাস্থ্য বিমায় ক্যাশলেস চিকিৎসার সীমা ২ লক্ষ টাকা বাড়াল রাজ্য সরকার, কাদের মিলবে এই সুবিধা?

দলবদলের পর হজরত মোল্লা জানান, এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায়, আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরও শক্তিশালী করতে তিনি সক্রিয় ভূমিকা নেবেন। শওকত মোল্লা বলেন, গত পাঁচ বছরে ভাঙড়ে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি বলেই হজরথ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পথে শামিল হয়েছেন। এদিকে, চাপ দিয়ে তৃণমূলে যোগদান করানো হয়েছে কি না এই প্রশ্নে শওকত মোল্লা স্পষ্ট জানান, তৃণমূল কংগ্রেসের এমন পরিস্থিতি আসেনি যে কাউকে জোর করে দলে নিতে হবে। তাঁর মতে, উন্নয়নের স্বার্থেই মানুষ স্বেচ্ছায় তৃণমূলে আসছেন।

অন্যদিকে, আইএসএফ নেতৃত্বের দাবি, হজরত মোল্লা দীর্ঘদিন ধরেই দলবিরোধী কাজে যুক্ত ছিলেন। সে কারণেই তাঁকে আগেই শোকজ করা হয়েছিল। দলের এক নেতা জানান, নারায়ণপুর অঞ্চলের দায়িত্বে থাকা ওই নেতা শেষ পর্যন্ত শওকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগ দেন, যা তাঁদের কাছে অপ্রত্যাশিত হলেও রাজনৈতিক বাস্তবতারই প্রতিফলন।

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফের মা হলেন বুবলী!

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

সরকারি দফতরে আচমকা হাজির বিধায়ক, গিয়ে যা দেখলেন….

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য