চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্বাস্থ্য বিমায় ক্যাশলেস চিকিৎসার সীমা ২ লক্ষ টাকা বাড়াল রাজ্য সরকার, কাদের মিলবে এই সুবিধা?

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পে (WBHS) গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পেনশনভোগীদের জন্য ক্যাশলেস চিকিৎসার সীমা বাড়ানোর ঘোষণা করা হয়েছে। এতদিন জটিল IPD চিকিৎসায় সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস সুবিধা মিলত, এবার সেই খরচ ২ লক্ষ ছাড়ালেও অতিরিক্ত ব্যয়ের ক্ষেত্রেও সুবিধা পাওয়া যাবে। এই বাড়তি ক্যাশলেস সুবিধা মিলবে এমপ্যানেলড বেসরকারি হাসপাতালগুলিতেই।

নতুন নির্দেশিকা অনুযায়ী, সংশ্লিষ্ট হাসপাতালকে রোগীর সম্ভাব্য ১০ দিনের চিকিৎসা খরচের আনুমানিক হিসেব জমা দিতে হবে। মেডিক্যাল সেলকে ২৪ কর্মঘণ্টার মধ্যে সেই প্রস্তাবের উপর সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না হলে, সর্বোচ্চ ৭৫ শতাংশ খরচ স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত বলে গণ্য হবে। এই নির্দেশিকা জারি হয়েছে নবান্নের তরফে, যা পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগী দু’পক্ষের ক্ষেত্রেই প্রযোজ্য।

আরও পড়ুন: আদ্রা ডিভিশনে আবারও এক সপ্তাহের জন্য বাতিল বহু লোকাল ট্রেন, চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা

উল্লেখ্য, রাজ্য সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিমা প্রকল্প স্বাস্থ্য সাথী নিয়েও চলতি বছরের বাজেটে বড় ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, এই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই ২ কোটি ৪৫ লক্ষ মানুষকে আনা হয়েছে। পাশাপাশি, গিগ ইকনমির সঙ্গে যুক্ত কর্মীরাও এবার স্বাস্থ্যসাথীর সুবিধা পাবেন বলে ঘোষণা করা হয়েছে।

রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত এই স্বাস্থ্য বিমা প্রকল্পের মাধ্যমে প্রায় এক কোটি মানুষ হাসপাতাল পরিষেবা গ্রহণ করেছেন। এই সময়ে মোট ১৩,১৫৬ কোটি টাকার ক্যাশলেস চিকিৎসা সুবিধা দেওয়া হয়েছে, যার সম্পূর্ণ অর্থই রাজ্য সরকারের বাজেট থেকে ব্যয় করা হয়েছে। সরকারি সূত্রের দাবি, আধুনিক আইটি প্ল্যাটফর্মের সাহায্যে দ্রুত হাসপাতালগুলিকে অর্থপ্রদান করা হচ্ছে, ফলে সরকারি ও বেসরকারি দুই ক্ষেত্রেই রোগীরা পাচ্ছেন দ্রুত, নির্ভরযোগ্য এবং ঝামেলাহীন চিকিৎসা পরিষেবা।

Published by:

Share Link:

More Releted News:

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

রতুয়ায় তৃণমূল বিধায়কের বাড়ির পাশ থেকে নীতিন নবীনের পরিবর্তনের ডাক

‘‌বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অপশব্দ ব্যবহার নয়’‌, পানিহাটিতে লাগাম টানলেন অভিষেক

আর্থিক তছরূপ মামলায় টানা ৭ ঘন্টা জেরার পর অবশেষে গ্রেফতার ব্যবসায়ী জয় কামদার

মধ্যমগ্রামে পোস্টাল ব্যালটে অনিয়মের অভিযোগ সরকারি কর্মচারীদের

অপেক্ষার অবসান, পুরুলিয়ায় মোদিকে ‘নিজের আঁকা’ ছবি উপহার দিলেন শিল্পী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ