ফের স্বমহিমায় তৃণমূলের বিদ্রোহী বিধায়ক হুমায়ুন কবীর, এবার জেলা সভাপতিকে নিশানা

Share:

নিজস্ব প্রতিনিধি,ভরতপুর: জেলা তৃণমূলের সভাপতি ও প্রাক্তন ব্লক সভাপতিকে ‘মাতব্বর’ বলে কটাক্ষ হুমায়ুনের, ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি ভেঙে দেওয়া প্রসঙ্গে বিস্ফোরক হুমায়ুন কবীর(Humayun Kabir)। যারা স্থায়ী সমিতি ভেঙেছিল তারা আর করতে পারেনি, কিছু মাতব্বর আছে তারা এই সমিতি ভেঙেছে ।এখানে এক জেলা পরিষদের সদস্য আছে সে আবার শাওনী সিংহ রায়ের সঙ্গে গিয়ে টিকিট এনেছিল। পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের ভুল তথ্যে আমি থানায় খারাপ কাজ করেছিলাম। ভরতপুরে বস্ত্র বিতরণ অনুষ্ঠান থেকে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার প্রাক্তন জেলা সভাপতি শাওনী সিংহ রায় সহ ভরতপুর ব্লক সভাপতি দের একযোগে আক্রমণ করেন।

তিনি বলেন, হুমায়ুন কবির মাঠ ছেড়ে পালায় না। সমিতি যখন গঠন করতে পারবেন না তখন ভেঙেছেন কেন? ভরতপুর(Bharatpur) এক নম্বর ও দুই নম্বর ব্লক সভাপতি পদোন্নতি হয়েছে তাই শুনেছি। তারা নাকি জেলা নেতৃত্ব হয়েছে। ব্লক সভাপতি পদ যেতেই তারা কান্নাকাটি করে বেড়াচ্ছে।। একের পর এক নেতৃত্বকে বেলাগাম আক্রমণ করেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।

এর আগেও একাধিক বিতর্কিত মন্তব্য করতে শোনা গেছিল ভরতপুরের তৃণমূল বিধায়ককে। তাকে বিধানসভায় ডেকে সতর্ক করেছিলেন বর্ষিয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়(Sovandeb Chattapadhay)। কিন্তু কিছুতেই মুখে কুলুপ আটছেন না ভরতপুরের তৃণমূল বিধায়ক। এবার দলের পক্ষ থেকে জেলার নেতৃত্ব রদবদল হতেই দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিলেন তিনি। ফের দলীয় নেতৃত্বকে বিতর্কিত মন্তব্য করে চ্যালেঞ্জের মুখে দাঁড় করালেন হুমায়ুন কবীর।

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর! পুজোর আগেই শুরু আইএসএল, জানুন দিনক্ষণ

বাড়িতে বানান বেকারির মতো মুচমুচে জিরে বিস্কুট, জানুন সহজ পদ্ধতি

‘আমার ভিডিও হতাশাগ্রস্তদের…’, বেশ্যা বৃত্তির আইনি স্বীকৃতির দাবি অভিনেত্রী পুনম পাণ্ডের

ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ, দুর্গাপুরে বিশেষভাবে সক্ষম যুবককে ‘খুন’

ধোনির সঙ্গে একই দিনে অবসর, কী বলেছিলেন মাহি? অজানা তথ্য জানালেন রায়না

প্রশ্নের মুখে শ্রদ্ধা, ১০ বছর ধরে চিড়ে-মুড়ি খেয়ে দিন কাটাচ্ছেন বিজ্ঞানের শিক্ষক

নেপালের দারচুলায় ভয়াবহ ধস, ফের হড়পা বানের আতঙ্ক

স্ত্রীর চাকরি যাওয়ার বদলা নিতে পড়ুয়াদের খাবারে গোবরের গুঁড়ো মেশালেন স্বামী, চাঞ্চল্য তামিলনাড়ুতে

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

মুক্তির প্রথম দিনে কত‌ টাকার ব্যবসা করল পঙ্কজ ত্রিপাঠীর ‘মির্জাপুর

বিশ্বের নতুন মানচিত্র আনল রাষ্ট্রসঙ্ঘ, পক্ষে ভোট দিল ১৬৪টি দেশ, বিপক্ষে আমেরিকা

উত্তরবঙ্গের যাত্রীদের জন্য দুঃসংবাদ! শনিবারও বাতিল পদাতিক সহ একাধিক এক্সপ্রেস ট্রেন, জানুন তালিকা