দেশের মুখ উজ্জ্বল করেছে ভাটপাড়ার আদ্রিতা

Share:

নিজস্ব প্রতিনিধি, ভাটপাড়া: কথায় বলে যে রাধে, সে চুলও বাঁধে। শিক্ষাক্ষেত্রের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও নিজের দক্ষতা প্রমাণ করলো ভাটপাড়ার আদ্রিতা। নৈহাটি সেন্ট লুক স্কুলের ছাত্রী ভাটপাড়ার বাসিন্দা আদ্রিতা বিশ্বাস এ বছর মাধ্যমিকে আইসিএসই(ICSE) বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় ৪৯৩ নম্বর পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করে সকলের নজর কেড়েছে।

যার ফলে এলাকার মুখ উজ্জ্বল হয়েছে বলেই মনে করছে ভাটপাড়াবাসী। শুধুমাত্র পড়াশোনায় মেধাবী ছাত্রী হিসাবেই নয় , ক্যারাটে থেকে শুরু করে ছবি আঁকা , এংকারিং,সাঁতার সহ বহুমুখী প্রতিভা রয়েছে তার। ২০১৯ সালে ব্যাংককে এশিয়া- ওশেনিয়া চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে ষষ্ঠ স্থান অধিকারে দেশের মুখ উজ্জল করেছে আদ্রিতা।

২০২০ সালে ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান অধিকার করে সে। তার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করছে সকলেই।মেয়ের এই পারদর্শিতা দেখে উৎসাহিত হয় মা-বাবাও। গর্বিত পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন থেকে শুরু করে সকলেই। আদ্রিতার বাড়িতে এখন মেডেল, ট্রফি আর পুরস্কারের ঢল।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল