Bhatpara clash: স্বতঃপ্রণোদিত মামলা দায়ের পুলিশের

নেতাজির মূর্তিতে মালা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত ভাটপাড়া। তৃণমূল কংগ্রেসের পূর্ব ঘোষিত কর্মসূচিতে গিয়ে অশান্তি পাকানোর অভিযোগ ওঠে সাংসদ অর্জুন সিং-এর বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: নেতাজির মূর্তিতে মালা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত ভাটপাড়া। তৃণমূল কংগ্রেসের পূর্ব ঘোষিত কর্মসূচিতে গিয়ে অশান্তি পাকানোর অভিযোগ ওঠে সাংসদ অর্জুন সিং-এর বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, সাংসদ নিজের কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীদের দিয়ে শাসকদলের কর্মীদের লাঠিপেটা করেছে। এমনকি অর্জুনের নিরাপত্তারক্ষীরা ছয় রাউন্ড গুলি চালিয়েছে বলে অভিযোগ। নেতাজীর ১২৫ তম জন্মদিবসের দিন এই বিষয় নিয়ে উত্তপ্ত হয়ে রইল উত্তর ২৪ পরগনার এই জনপদ। যার ভিত্তিতে পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে বলে সূত্রের খবর। ব্যারাকপুরের পুলিশ কমিশনার জানিয়েছেন, ভাটপাড়ায় রবিবার গুলি চলেছে কি না, তা তদন্ত শেষের পরেই বলা সম্ভব। পুলিশ তদন্ত করে দেখছে।

রবিবার সকালেই ভাটপাড়ায় তৃণমূল-বিজেপির সংঘর্ষ থামাতে যায় র‍্যাফ ও ব্যারাকপুর পুলিশের বিশাল বাহিনী। উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার ওই পুরসভায় এদিন সকালে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদানকে ঘিরে দুই পক্ষের বিবাদে প্রথমে হাতাহাতি তারপর রীতিমত ইটবৃষ্টি শুরু হয়। এই ঘটনায় বিজেপির তরফে দুটি মামলা ও তৃণমূলের তরফে দুটি মামলা দায়ের করা হয়েছে। তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ভাটপাড়া। গুলি, ইটবৃষ্টি কিছুই বাদ যায়নি রবিবারের ছুটির দিন। ঘটনায় উত্তপ্ত বজায় রয়েছে ভাটপাড়ায়।

সন্ন্যাসীর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

রিল নয়, রিয়েল! সেনার অনুষ্ঠানের ফাঁকে বান্ধবীকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব পাইলটের

মাদক মামলায় আরিয়ানের পাশে ছিলেন রিয়া, নিয়মিত যোগাযোগ রাখতেন, মুখ খুললেন অভিনেত্রী

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে

জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর

‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকে কাঞ্চনের এন্ট্রি, কোন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে?

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

শৌচালয়ে মাসের পর মাস বন্দি গৃহবধূ, চরম নির্যাতন শ্বশুড়বাড়ির সদস্যদের

‘তারকেশ্বর মন্দির নিয়ে একাধিক ভাবনা চিন্তা রয়েছে’, জানালেন মুখ্যমন্ত্রী

তৃণমূলের প্রাক্তন বিধায়ককে লক্ষ্য করে ডিম, ব্যাপক চাঞ্চল্য নৈহাটিতে