ভাটপাড়া থেকে ফের সশস্ত্র দুষ্কৃতী গ্রেফতার, গত ৩ মাসে ৪২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি, ভাটপাড়া: উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়া পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের বুড়ি বটতলা এলাকা থেকে বিবেক চৌধুরি নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল ভাটপাড়া থানা (Bhatpara P.S.)। ধৃতের কাছ থেকে একটি সেভেন এমএম পিস্তল এবং একটি কার্তু উদ্ধার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে কিছুদিন আগে সুজিত চৌধুরী নামে একজনকে পাঁচটি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছিল ভাটপাড়া থানার পুলিশ। তারই সঙ্গী বিবেক চৌধুরী (Vivek Chowdhury)। ধৃতকে শনিবার ব্যারাকপুর আদালতে পেশ করে ভাটপাড়া থানার পুলিশ।

ভাটপাড়ায় ছোট শ্রীরামপুরের বিজেপি কর্মীর বাড়িতে গুলি কাণ্ডে সুজিত ঘনিষ্ঠকে অত্যাধুনিক একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ সহ অবশেষে গ্রেফতার করে পুলিশ।ছোট শ্রীরামপুরের বিজেপি কর্মীর বাড়িতে গুলি কাণ্ডে সুজিত চৌধুরীর ঘনিষ্ঠ ২২ বছর বয়সী বিবেক চৌধুরীকে গত ১৬ই এপ্রিল বুড়িবড়তলা থেকে গ্রেফতার করে দশ দিনের পুলিশ হেফাজত থাকাকালীন তার থেকে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সেভেন এম এম পিস্তল সহ এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে ভাটপাড়া থানার পুলিশ।

এই নিয়ে গত তিন মাসে ৪২টি আগ্নেয়াস্ত্র সহ ২৯ রাউন্ড কার্তুজ উদ্ধার করল ভাটপারা থানার পুলিশ। এই ঘটনায় মোট সাতজন অভিযুক্তের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করে। বাকি দুজন অভিযুক্তর খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ।বিধানসভা নির্বাচনের আগে ভাটপাড়া এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য রুখতে তৎপর পুলিশ। দাবি সমাজ বিরোধীদের গ্রেফতার করার পাশাপাশি, বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে লাগাতার অভিযান চালাচ্ছে ভাটপাড়া থানা।এর পাশাপাশি চলছে নাকা তল্লাশি।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল