ভুটানে আর তেল পাবে না ভারতীয় গাড়ি, বড়সড় সংকটে আলিপুরদুয়ারের পরিবহন ব্যবস্থা

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে জ্বালানি বাজারেও। ইতিমধ্যেই রান্নার গ্যাসের দাম বেড়েছে, আর এবার পেট্রল ও ডিজেলের দাম বাড়ার আশঙ্কায় চিন্তায় পড়েছেন গাড়ি ও বাইক চালকেরা। তার উপর প্রতিবেশী দেশ ভুটান ভারতীয় নম্বর প্লেটের গাড়িকে জ্বালানি বিক্রি বন্ধ করে দেওয়ায় নতুন করে দুশ্চিন্তা তৈরি হয়েছে সীমান্তবর্তী এলাকায়।

যদিও আলিপুরদুয়ার জেলার পেট্রল পাম্প মালিকদের দাবি, এখনও পর্যন্ত জ্বালানি তেল অতিরিক্ত মজুত করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। ফালাকাটা ও আলিপুরদুয়ার শহরের একটি তেল বিক্রয় কেন্দ্রের পেট্রল পাম্প মালিক দীপঙ্কর রায় জানান, “এখনও পর্যন্ত বিক্রি হঠাৎ বেড়ে যাওয়ার কোনও লক্ষণ দেখা যায়নি। ভবিষ্যতে কী পরিস্থিতি তৈরি হবে, তা এই মুহূর্তে বলা কঠিন।”

আরও পড়ুন: স্নাতক পাশেই স্কুলে শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি, আবেদন প্রক্রিয়া চলবে ১৮ মার্চ পর্যন্ত

অন্যদিকে কালচিনির বাসিন্দা ও একটি বাণিজ্যিক গাড়ির মালিক অভিষেক শা বলেন, “এখনও আলিপুরদুয়ারের পাম্পগুলিতে তেলের দাম বাড়েনি। তাই অযথা আতঙ্কে অতিরিক্ত টাকা খরচ করে তেল মজুত করছি না। তবে ভুটানে ভারতীয় গাড়িকে তেল না দেওয়ার সিদ্ধান্তটা অবশ্যই চিন্তার বিষয়।”

জানা গিয়েছে, সম্প্রতি ভুটান সরকার ভারতীয় নম্বর প্লেটের গাড়িতে জ্বালানি তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে সীমান্তবর্তী এলাকার বহু ভারতীয় গাড়িচালক আর কম দামে সেখানে তেল ভরতে পারছেন না। উল্লেখ্য, ভুটানে বর্তমানে প্রতি লিটার পেট্রলের দাম প্রায় ৬৩ টাকা, যা ভারতের তুলনায় অনেকটাই কম। এই প্রসঙ্গে জয়গাঁ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রামাশঙ্কর গুপ্তা বলেন, “ভুটানে ভারতীয় গাড়িকে তেল বিক্রি বন্ধ করে দেওয়ায় পরিবহন ব্যবসায় এর প্রভাব পড়বেই। বহু ট্রাক ও বাসচালক এতদিন ভুটান থেকেই কম দামে জ্বালানি ভরতেন।”

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই