এবার রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তার ছেলে সাইবার ক্রাইমের শিকার

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার সাইবার প্রতারণার শিকার রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তার ছেলে। ঝাড়খন্ডে(Jharkhand) হানা দিয়ে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর ,রাজ্যের প্রাক্তন ডিজি অভিন্দ কুমার মালিওয়ালের ছেলে বিক্রম মালিওয়াল বিধান নগর সাইবার ক্রাইম থানার অভিযোগ করেন যে, তিনি দীর্ঘ পাঁচ বছর ধরে জাস্ট মানি বাই নাও পে লেটার নামের একটি অনলাইন শপিং লোন অ্যাপের বিশ্বস্ত গ্রাহক ছিলেন। পহেলা ফেব্রুয়ারি তার কাছে একটি নাম্বার থেকে ফোন আসে এবং সেখানে তাকে ঐ সংস্থার কর্মী হিসেবে পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করেন।

তিনি তাকে জানান যে তার সিভিল স্কোর আপডেট করতে হবে। তার জন্য তাকে একটি অনলাইন (On Line)ফর্ম ফিলাপ করতে হবে। হোয়াটসঅ্যাপে যে নাম্বার থেকে তাকে সেই ফর্ম লিঙ্ক পাঠানো হয় সেই হোয়াটসঅ্যাপে ওই সংস্থার লোগো ব্যবহার করা হচ্ছিল বলে তিনি অভিযোগে জানান। এরপর এই সেই লিংকে প্রবেশ করে তিনি ফর্ম ফিলাপ করেন। এরপরই তিনি সংস্থার তরফ থেকে মেইল পান সেখানে তিনি জানতে পারেন তার নামে বেশ কিছু অনলাইন শপিং করা হয়েছে যার মূল্য ১ লক্ষ ২১ হাজার ৫৮৬ টাকা। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন তিনি।

ঘটনা তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে ঝাড়খণ্ডের একটি চক্র এই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত। এরপরই ঝাড়খন্ডে হানা দেন সাইবার ক্রাইম এর অফিসাররা। ঝাড়খণ্ডের বোকারো জেলা থেকে অজয় কুমার মাহাতো নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে চারটি মোবাইল ফোন, এটিএম ডেবিট কার্ড, আধার কার্ড ,প্যান কার্ড , একটি সাউন্ড বার এবং একটি এলইডি স্মার্ট টিভি উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর ,এই সংস্থার নাম করে বিভিন্ন ব্যক্তিকে ফোন করতো এই প্রতারণা চক্র এবং তাদের থেকে এই সংস্থার অ্যাপের যে ডিটেলস সেটি সংগ্রহ করে অন্যের নামে প্রোডাক্ট ক্রয় করতো এই প্রতারণা চক্র। ধৃতকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়েছে ।আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে(Bidhannagar court) তোলা হয়। পুলিশ তাকে নিজেদের হেফাজতের নেওয়ার আবেদন জানায় । এই চক্রের আরো যারা যুক্ত আছে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!