“চায়ে পে চর্চায়” প্রতারণার ছক, অভিনব প্রতারণা চক্রের মূল পান্ডা গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি,বিধাননগর: রাস্তার মোড়ে চায়ের দোকানে কতইনা আলোচনা হয়। এবার সেই “চা পে চর্চা”য় জুড়ে গেল প্রতারণার নাম। এমনই এক “চা পে চর্চা”র প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল বিধান নগর পূর্ব থানার পুলিশ(Bidhan Nagar East P.S.)। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুপুর নাগাদ বিধান নগর করুণাময়ী ট্রাফিক গার্ড থেকে বিধাননগর পূর্ব থানায় একটি খবর যায়, যে করুণাময়ী মেট্রো স্টেশন এর আরপিএফ এক ব্যক্তিকে আটক করে ট্রাফিক গার্ডে রেখেছেন এবং কয়েকজন যুবক তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করছেন। সেই ভিত্তিতে বিধান নগর পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সেই ব্যক্তিকে আটক করে বিধান নগর পূর্ব থানায় নিয়ে আসে। এরপরেই তদন্তে বেরিয়ে আসে আসল ঘটনা। পুলিশ সূত্রে খবর, নিজেকে মেট্রোর অফিসার পরিচয় দিয়ে বেশ কিছু চায়ের দোকানে প্রতিদিন আড্ডা মারতেন বেলঘড়িয়ার বাসিন্দা অমিত সমাদ্দার। সেই চায়ের দোকানে বেকার যুবক-যুবতীদের টার্গেট করতেন তিনি।

তাদেরকে সটলেক এর নতুন চালু হওয়া মেট্রো (Metro)প্রকল্পে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিতেন তিনি। এমনই এক চাকরির প্রতিশ্রুতির ফাঁদে পড়েছিলেন বেশ কিছু যুবক। তাদেরকে সল্টলেকের মেট্রো স্টেশনে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয় এই অভিযুক্ত। সেই ভিত্তিতে ওই যুবকদের থেকে লক্ষাধিক টাকা নেয় সেই ব্যক্তি। টাকার পরিপ্রেক্ষিতে এপয়েন্টমেন্ট লেটার তাদের হাতে তুলে দেয় ওই ব্যক্তি। গত সোমবার সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে করুণাময়ী মেট্রো স্টেশনে সেই যুবকরা এলে তারা জানতে পারেন অ্যাপয়েন্টমেন্ট লেটারটি জাল। এরপরই মঙ্গলবার সেই ব্যক্তিকে বকেয়া টাকা নেওয়ার জন্য তারা ডেকে পাঠায় সল্টলেকের করুণাময়ী মেট্রো স্টেশনের কাছে থাকা বিদ্যুৎ ভবনের সামনে। সেখানে সেই ব্যক্তি বকেয়া টাকা নিতে এলে সেই ব্যক্তিকে নিয়ে করুণাময় মেট্রো স্টেশনে যায় অভিযোগকারী যুবকরা।

সেখানে আগে থেকেই আরপিএফকে ঘটনাটি বলা ছিল । অভিযুক্ত কে নিয়ে যেতেই অমিত সমাদ্দারকে আটক করে বিধাননগর ট্রাফিক গার্ড(Bidhannagar Traffic Guard) এর কাছে নিয়ে যায় আরপিএফের আধিকারিকরা। সেখান থেকেই খবর দেওয়া হয় বিধান নগর পূর্ব থানায়। পূর্ব থানার পুলিশ এসে অভিযুক্ত অমিত সমাদ্দারকে গ্রেফতার করে ওই যুবকদের লিখিত অভিযোগের ভিত্তিতে। এই চক্রের পেছনে আরো বড় মাথা জড়িত আছে বলে পুলিশ সূত্রে খবর। কলকাতা শহরে বেশ কিছুদিন ধরেই এই চক্র নিজেদের জাল ছড়িয়ে ছিল বলে পুলিশ সূত্রে খবর। বুধবার অভিযুক্তকে বিধাননগর আদালতে(Bidhannagar Court) পেশ করে পুলিশ। তাকে নিজেদের হেফাজতে নেবার আবেদন জানায় পুলিশ সূত্রে খবর। এই চক্রের অন্যতম মূল চক্রি দের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিধাননগর পূর্ব থানার পুলিশ।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল