যত নজর বিধাননগরে, অশান্তি আসানসোলে

বিধাননগরে এদিন মোটের ওপর শান্তিপূরড়ণ নির্বাচনই হয়েছে। কিন্তু দিনভর অশান্তির খণ্ডচিত্র ধরা পড়েছে পশ্চিম বর্ধমান জেলার সদর শহর তথা রাজ্যের দ্বিতীয় বৃহত্তম পুরনিগম আসানসোলে। সেখানে দিনভর একাধিক গুরুতর অভিযোগ উঠেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার রাজ্যের যে চার পুরনিগমে ভোটগ্রহণ করা হয়েছে তার মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূরড়ণ ছিল কলকাতার কান ঘেঁষে থাকা বিধাননগর পুরনিগমের নির্বাচন। আদালতের নজর তো বটেই সংবাদমাধ্যমেরও যাবতীয় নজর ছিল এই পুরনিগমের দিকেই। সেই কারনেই বিধাননগরে এদিন মোটের ওপর শান্তিপূরড়ণ নির্বাচনই হয়েছে। কিন্তু দিনভর অশান্তির খণ্ডচিত্র ধরা পড়েছে পশ্চিম বর্ধমান জেলার সদর শহর তথা রাজ্যের দ্বিতীয় বৃহত্তম পুরনিগম আসানসোলে। সেখানে দিনভর একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। সে ক্ষেত্রে প্রশ্নও উঠেছে, বিরোধীদের দাবি থেকে আদালতের কড়া পর্যবেক্ষণ দেখে পুলিশ ও কমিশন বিধাননগরের বুকে যতটা নির্বিঘ্নের নির্বাচন ভোট করানোর ব্যবস্থা করেছে ঠিক ততটাই কী হালকা মনোভাব নিয়েছিল আসানসোলের ক্ষেত্রে! আর সেই ফস্কা গেরো দিয়েই কী দিনভর একের পর এক অভিযোগ উঠল এই শহরের পুরনির্বাচনে।

আসানসোল শহরের বুকে তো বটেই পুরনিগমের আওতায় থাকা জামুড়িয়া, রানীগঞ্জ, কুলটি, বরাকরের মতো এলাকা থেকেই এসেছে একের পর এক অভিযোগ। আসানসোলে বুথ দখলে বাধা দেওয়ায় বিজেপি প্রার্থীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আবার আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী তথা বিজেপি প্রার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে বুথের ভিতরে। বরাকরে বুথের সামনে বোমাবাজির অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। আবার বিজেপি প্রার্থী বিজেপি প্রার্থী আদর্শ শর্মার মাথা ফাটিয়ে দেওয়া থেকে শুরু করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও এই সব অভিযোগই অস্বীকার করেছে শাসক দল।

 এদিকে দিনের শেষে ভার পুরনিগমের ভোট নিয়ে মোটের ওপর খুশি দেখিয়েছে কমিশনকেও। বিশেষ করে বিধাননগর পুরনিগম এলাকায় পুলিশের ভূমিকায় খুশি রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে তিনি অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘সল্টলেকে পুলিশ খুব ভালো কাজ করেছে। আমি নিজে সল্টলেক ঘুরে এসেছি। যে কোন ঘটনা পুলিশকে জানালে তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। দু’একটি বিক্ষিপ্ত অশান্তি ছাড়া ভোট যথেষ্ট শান্তিপূর্ণ ভাবেই মিটেছে। আসানসোলের জামুড়িয়ার একটি জায়গা থেকে গুলি চালনার খবর এসেছে। ওটা খতিয়ে দেখা যাচ্ছে। রিপোর্ট এখনও পায়নি। যেখান যেখান থেকে অভিযোগ এসেছে। খতিয়ে দেখা হয়েছে। কয়েকটি ভুয়ো অভিযোগও এসেছে। আসানসোলে এক জন পুলিশ কর্মী আহত হয়েছেন। গ্রেফতারের সংখ্যা এখনও আসেনি। আসানসোলে ৫টি বুথে ইভিএম ক্ষতিগ্রস্ত হওয়ায় তা পরীক্ষা-নিরীক্ষা চলছে। কিছুক্ষণ পরে সিদ্ধান্ত হবে সেখানে পুনরায় নির্বাচন হবে কিনা।’

হাতে কোথায় থাকে রাহু রেখা? কোন চিহ্নকে বড় সমস্যার ইঙ্গিত বলে ধরা হয়, জানুন

বুধের উল্টো চালে ৪৮ ঘণ্টার মধ্যেই ভাগ্য বদলে যাবে ৩ রাশির জাতকদের

শুক্রে বড় বিপদে আশঙ্কা, কাছের মানুষের হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা, জানুন রাশিফল

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

শুধু পুজোতেই মিলবে না ফল, কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর কৃপা পেতে মানুন ১০ টোটকা

দীপাবলির পর কেতুর গোচর, ভাগ্য চমকাবে ৬ রাশির জাতকদের

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য