উত্তর বিধাননগর থানার অফিসারের পর এবার আইসি প্রতীক বসুর দুর্ব্যবহার

Share:

সুব্রত রায়: বিধাননগর কমিশনারেটের অন্তর্গত উত্তর বিধাননগর থানার অফিসার দেবাশীষ দেবনাথ দুর্ব্যবহার করেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি নপরাজিত মুখোপাধ্যায় এর সঙ্গে। এই মুহূর্তে বুধবার সেই সংবাদ পরিবেশিত হয়। সমাজের বিভিন্ন স্তরে সেই সংবাদ পরিবেশন হওয়ার পর ওঠে নিন্দার ঝড়। এবার তুলে ধরা হচ্ছে উত্তর বিধাননগর থানার বর্তমান ইন্সপেক্টর- ইনচার্জ প্রতীক বসুর দুর্ব্যবহারের ঘটনা। রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি ও রাজ্য মানবাধিকার কমিশনের বর্তমান সদস্য নপরাজিত মুখোপাধ্যায়ের(Naparajit Mukherjee) সঙ্গে বিধাননগর উত্তর থানার যে অফিসার দুর্ব্যবহার করেছেন, সেই বিষয়ে খবরের তথ্য সংগ্রহ করতে এই প্রতিবেদক যোগাযোগ করেন ওই থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর ইনচার্জ এর সঙ্গে।

বিধাননগর উত্তর থানার(Bidhannagar North P.S.) ইন্সপেক্টর ইনচার্জ প্রতীক বসুর সঙ্গে টেলিফোনে এই প্রতিবেদক যোগাযোগ স্থাপন করে ঘটনার পর সংশ্লিষ্ট সেই অফিসার দেবাশীষ দেবনাথ এর বিষয়ে বিভাগীয়ভাবে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা জানতে চাওয়া হয়। আর এখানেই ঘটে দ্বিতীয় দুর্ব্যবহার পর্ব। টেলিফোনে এই প্রতিবেদককে বিধাননগর উত্তর থানার বর্তমান ইন্সপেক্টর ইনচার্জ প্রতীক বসু ঝাঁঝালো গলায় জানান তাকে ফোন করার অধিকার প্রতিবেদক কে দিলেন? কি করে প্রতিবেদক তার ফোন নাম্বার পেলেন? কি করে এই প্রতিবেদক এই ঘটনা জানতে পারলেন? প্রশ্ন বানে জর্জরিত করে তোলেন বিধাননগর থানার আইসি প্রতীক বসু। তার স্পষ্ট উত্তর বিভাগীয় কোন ঘটনা তিনি বলবেন না, আর এই ধরনের ঘটনা জানতে চাওয়া সাংবাদিকতায় নাকি অনুচিত। চ্যালেঞ্জের সুরে ২০১৩ ব্যাচের এই পুলিশ অফিসার টেলিফোনের অপরপ্রান্ত থেকে বলেন, আপনার যা খুশি লেখা আপনি লিখতে পারেন। আমার বিরুদ্ধে লিখতে পারেন ‘আই ডোন্ট কেয়ার’।

এই প্রতিবেদক উত্তর বিধাননগর থানার আইসির(IC) কাছে জানতে চান যে অফিসারের বিরুদ্ধে প্রাক্তন ডিজির(DG) সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ সামনে এসেছে তাকে শাস্তির হাত থেকে বাঁচানোর চেষ্টা হচ্ছে? এই প্রশ্ন শুনে কার্যত মেজাজ হারান বিধাননগর উত্তর থানার বর্তমান ইন্সপেক্টর ইনচার্জ প্রতীক বসু। সাংবাদিকদের কি করনীয় সেই বিষয়ে তিনি নানা মন্তব্য করতে শুরু করেন।টেলিফোনটা একপ্রকার পুরো কথা না বলেই কেটে দেন। এখানেই প্রশ্ন হল, যে থানার এক অফিসার প্রাক্তন ডিজি ‘র সঙ্গে দুর্ব্যবহার করেন, সেই থানার ইন্সপেক্টর ইনচার্জ সহৃদয়, ভদ্র ,নম্র পুলিশ অফিসার হবেন এরকম ভাবাটাই উচিত। অথচ বাস্তবে ঘটলো আরো এক দুর্ব্যবহার অধ্যায়। কিন্তু এই প্রতিবেদক দীর্ঘদিন ধরে অপরাধ বিরোধী সাংবাদিকতার সঙ্গে যুক্ত। বহু উচ্চপদস্থ পুলিশ অফিসারের সঙ্গে তার দীর্ঘ কর্মজীবনে যোগাযোগ হয়েছে। সবাই এই ধরনের দুর্ব্যবহার করেন তা সঠিক নয়।

কিন্তু বর্তমানে বিধাননগর উত্তর থানায় ইন্সপেক্টর ইনচার্জ সহ বেশ কিছু অফিসারদের উদ্ধত্য এবং দুর্ব্যবহার যে চরমসীমায় পৌঁছেছে তাতে সাধারণ মানুষ রীতিমতো ভীত -সন্ত্রস্ত। এই প্রতিবেদক বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছে, সাধারণ মানুষজন অনেকেই ভয়ে বিধাননগর উত্তর থানা মুখি হন না। কারণ এই ইন্সপেক্টর ইনচার্জ কারো সাথেই সু – ব্যবহার করেন না বলে অভিযোগ। এর ফলে বিধাননগর কমিশনারেটের(Bidhanagar Commisonarate) ভাবমূর্তি খারাপ হচ্ছে বলে মনে করছে সল্টলেকের সুশীল সমাজ। ১৯৭৭ সালের ১৯শে এপ্রিল জন্মগ্রহণ করেছেন বিধাননগর উত্তর থানার বর্তমান আইসি। বয়সে তিনি যে প্রবীণ নন তা স্পষ্ট। কিন্তু সাধারণ মানুষ বিপদে পড়ে যখন অসহায় হয়ে থানায় ছুটে যান ,সাহায্যের আশায়, সেই সময় উত্তর বিধাননগর থানার ইন্সপেক্টর ইনচার্জ প্রতীক বসু ও পুলিশ অফিসার দেবাশীষ দেবনাথ এর মত অফিসারদের মুখোমুখি হলে প্রকৃত সহযোগিতা কি মিলবে সে প্রশ্ন কিন্তু থেকেই গেল। আসলে ব্যবহারই মানুষকে প্রশংসিত করে, আবার সেই দুর্ব্যবহার গোটা পুলিশ ফোর্সকে কলঙ্কিত করে। আশা করা যায় ভবিষ্যতে বিধাননগর উত্তর থানার বর্তমান ইন্সপেক্টর ইনচার্জ নিজেকে শুদ্ধিকরণ করবেন। যাতে খবরের শিরোনামে দুর্নাম নয়, সুনাম অর্জন করতে পারেন তিনি। কারণ ওই থানার অফিসার দেবাশীষ দেবনাথ(Debashis Debnath) এর মত তার কর্মজীবন এখনই শেষ হয়ে যাচ্ছে না।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল