বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা অপসারিত

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁর কাজকর্ম নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তুষ্ট ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সল্টলেকে সরকারি জমি দখল এবং অবৈধ পার্কিং নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কিন্তু তাতেও চিত্রের বদল ঘটেনি। মুখ্যমন্ত্রী সতর্ক করার পরেও বিধাননগর পুলিশ কমিশনারেটের ট্র্যাফিক বিভাগের মদতে অবৈধ পার্কিংয়ের রমরমা ব্যবসা চলছে বলে অভিযোগ। ভুরিভুরি নালিশ জমা পড়েছে নবান্নে। শেষ পর্যন্ত ব্যর্থতার দায়ে বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মাকে সরিয়ে দেওয়া হল। তাঁর জায়গায় নয়া পুলিশ কমিশনার হয়েছেন মুকেশ কুমার।

২০২২ সালের সেপ্টেম্বর মাসে বাগুইআটির জোড়া কাণ্ডের জেরে বিধাননগরের পুলিশ কমিশনারের পদ থেকে সুপ্রতিম সরকারকে সরিয়ে দিয়েছিল রাজ্য সরকার। তাঁর জায়গায় পুলিশ কমিশনার পদে বসানো হয় শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মাকে। কিন্তু গত কয়েকমাস ধরেই সল্টলেক-সহ বিধাননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত এলাকায় অবৈধ পার্কিং নিয়ে নানা অভিযোগ জমা পড়ে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে। অভিযোগ ওঠে এয়ারপোর্ট ট্র্যাফিক গার্ড, লেকটাউন ট্র্যাফিক গার্ডের একাংশ আধিকারিক অবৈধ পার্কিংয়ের রমরমা ব্যবসায় ইন্ধন জোগাচ্ছেন। শুধু তাই নয়, রাত হলে ভিআইপি ও যশোর রোডের একাংশ কার্যত অবরুদ্ধ করে নাকা তল্লাশির নামে খুল্লামখুল্লা তোলাবাজিরও অভিযোগ উঠেছে দুই ট্র্যাফিক গার্ডের আধিকারিকদের বিরুদ্ধে।

সূত্রের খবর, পুজোর আগেই বিষয়টি নিয়ে পুলিশ কমিশনারের কাছে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতেও চিত্রের কোন বদল হয়নি। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকেও সল্টলেকে সরকারি জমি ‘বেহাত’ হওয়া নিয়ে ফের একবার ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তার ঘন্টাখানেকের মধ্যেই বিধাননগরের পুলিশ কমিশনারের পদ থেকে হঠিয়ে দেওয়া হয় গৌরব শর্মাকে।  

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!