মালদায় তাণ্ডব বিহার পুলিশের, গুঁড়িয়ে দিল ২০ টি বাড়ি

বিজেপি শাসিত বিহারের জোট সরকারের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ উঠেছে। বাড়ি হারানোয় চরম দুশ্চিন্তায় এলাকাবাসী। এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহারের (Bihar) পুলিশ তাণ্ডব চালাল পশ্চিমবঙ্গে (West Bengal) ঢুকে। চালানো হল ভাঙচুর, লুঠপাট। গুঁড়িয়ে দেওয়া হয়েছে ২০ টি বাড়ি। চলেছে বুলডোজার নিয়ে ধ্বংসলীলা। মালদার হরিশচন্দ্রপুরের ঘটনা। এখানেও বিজেপি (BJP) শাসিত বিহারের জোট সরকারের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ উঠেছে। বাড়ি হারানোয় চরম দুশ্চিন্তায় এলাকাবাসী। এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।

বিহারের পুলিশ গত ২০ মে রাতে ঢুকে তাণ্ডব চালায় বাংলার বৈধ ভোটারদের বাড়িতে। অভিযোগ, ধূলিস্যাৎ করে দেওয়া হয় প্রায় ২০ টি বাড়ি। ঘটনার তদন্তে নেমেছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ (Police)। বাংলার পুলিশকে না জানিয়েই এই কাজ করা হয়েছে বলে জানা গিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের তরফে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এই দাবি করা হয়েছে। জেলা সম্পাদক জম্মু রহমান বলেন, বিজেপি জোট শাসিত রাজ্য বিহার। সেখাঙ্কার পুলিশ বেআইনি ভাবে পশ্চিমবঙ্গে ঢুকে এই জঘন্য কাজ করেছে। গরীবদের বাড়িতে চালানো হয়েছে লুঠ। করা হয়েছে ভাঙচুর। বাংলায় তৃণমূলের (TMC) সরকারের বলেই, পরিকল্পিত ভাবে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই জঘন্য কাজ বলে দাবি তৃণমূলের।

এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে চাঞ্চল্য। দেখা গিয়েছে তীব্র আতঙ্ক। এদিকে, বিহারের পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে রাজ্য। ঘটনার তদন্তে নেমেছে পশ্চিমবং রাজ্য পুলিশ। বিহার পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি।

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ার শাস্তি, ৭৪ বার চাবুকের ঘা সঙ্গীতশিল্পীকে

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর