স্যান্ডো গেঞ্জি পরিয়ে ও কোমরে দড়ি বেঁধে তৃণমূল নেতা বনিকে রাস্তায় হাঁটাল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিজপুরে তৃণমূলের যুব নেতা বনিকে গ্রেফতারির পর এবার এলাকায় ভয়ের পরিবেশ কমাতেই পুলিশ কোমরে দড়ি বেঁধে, গায়ে স্যান্ডো গেঞ্জি ও হাফ প্যান্ট পরিয়ে অভিযুক্ত বনিকে বিজপুর বিধানসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় নিয়ে ঘোরায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তকে দেখে বহু মানুষ রাস্তায় ভিড় জমান এবং “চোর চোর” স্লোগান তুলতে শোনা যায়।  

জানা গিয়েছে,এলাকার পরিচিত যুব নেতা এবং তৃণমূলের জেলা যুব সভাপতির পদে ছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, কিছুদিন আগেই মন্দারমনি থেকে তাকে অস্ত্র আইন সহ তোলাবাজি সহ বেশ কিছু অভিযোগে গ্রেফতার করে বিজপুর থানার পুলিশ। পরে ব্যারাকপুর আদালত তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। এদিন পুলিশি হেফাজতে থাকা অবস্থায় তাকে এলাকায় নিয়ে আসা হলে বনি দাবি করেন, “যারা চুরি করেছে তারা পালিয়ে গিয়েছে। আমি চুরি করিনি বলেই এখনও এখানে আছি।” পাশাপাশি তিনি এই ঘটনায় কমল অধিকারীর নামও উল্লেখ করেন। স্থানীয় সূত্রে দাবি, ২০২৩ সাল থেকেই এলাকায় বনির দাপট ছিল। অভিযোগ, রেলের একটি কোয়ার্টার দখল করে সেটিকেই নিজের আস্তানা বানিয়েছিল সে। অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে সেখানে এসি, ফ্রিজ চালানো হত বলেও অভিযোগ ওঠে। এমনকি ওই বাড়িতে দুটি বিদেশি কুকুরও রাখা ছিল বলে দাবি স্থানীয়দের। 

আরও পড়ুনঃ ট্যাংরায় তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার রাশি রাশি ভোটার ও আধার কার্ড

বিজেপি নেতা অর্জুন সিং-এর সঙ্গে বনির প্রকাশ্য বাকবিতণ্ডার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে অর্জুন সিংকে হুমকি দিতেও শোনা গিয়েছিল বলে অভিযোগ। এদিন বনিকে এলাকায় ঘোরানো হলে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগরে দেন। বহু মানুষের বক্তব্য, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ বনির দাপটে আতঙ্কে ছিল। পুলিশের এই পদক্ষেপে এলাকায় স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে বলেও জানিয়েছেন অনেকে। 

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ