‘আমিও তো আদিবাসী তখন কেন কেউ সরব হলেন না’, প্রশ্ন মন্ত্রী বীরবাহা হাঁসদার

তবে এদিন মন্ত্রী  বীরবাহা আবারও মুখ খুলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাষ্ট্রপতিকে (PRESIDENT) নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন কারামন্ত্রী অখিল গিরি। তার কড়া নিন্দা করেছে তৃণমূল। তীব্র তিরস্কার করে মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাঁকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে যাতে এমন কাজ না করে তার জন্য কড়া নির্দেশ দেওয়া হচ্ছে। এরপরে মুখ্যমন্ত্রী নিজে ক্ষমা চেয়ে নেন। তিনি সাংবাদিক বৈঠক করে বলেছেন, ‘রাষ্ট্রপতি অসাধারণ মহিলা। তাঁকে আমি সম্মান করি। পছন্দ করি। খুব মিষ্টি ওঁ’। তবে এদিন মন্ত্রী  বীরবাহা আবারও মুখ খুলেছেন।

সোমবার মুখ্যমন্ত্রী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম না করে বলেন, ‘কাওকে জুতোর নিচে থাকবে বা দাঁড় কাক বলা ঠিক নয়’। 

উল্লেখ্য, গত রবিবার আদিবাসী উন্নয়ন দফতরের মন্ত্রী বীরবাহা হাঁসদা কারামন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে বলেছিলেন, রূপ এবং জাতি নিয়ে মন্তব্য সমর্থনযোগ্য নয়। তা অন্যায়। রাজনীতি যারা করেন তাঁরা কোনও মন্তব্য করার আগে সচেতন থাকতে হবে।

প্রসঙ্গত তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে লিখেছেন, ‘অখিল গিরি ভুল করেছেন। তাঁর বক্তব্যের তীব্র বিরোধিতা করা হয়েছে’। তাঁর প্রশ্ন, তবে এটা নিয়ে কী বলা হবে? এরপরেই আপলোড করা হয়েছে একাটি ভিডিও। ট্যুইটে আরও লেখা হয়েছে, বীরবাহা হাঁসদা (BIRBAHA HANSDA) সম্মানীয় মন্ত্রী। ভিডিও’তে কী দেখা ও শোনা যাচ্ছে? শুভেন্দু অধিকারী মেজাজ হারিয়ে বলছেন, ‘এগুলা শিশু। এই দেবনাথ হাঁসদা, এই বীরবাহা, যে গুলা বসে আছে সেই গুলা শিশু। আমার জুতার তলায় থাকে’। কুণাল ঘোষের এই ট্যুইট এবং মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরে ফের মুখ খুলেছেন বীরবাহা। তিনি বলেন, শুভেন্দু যখন তাঁকে এভাবে বলেছিলেন তখন কেউ প্রতিবাদ করেনি। মন্ত্রীর প্রশ্ন, ‘আমিও তো আদিবাসী’ তাহলে কেন প্রতিবাদ করা হয়নি? ওই বক্তব্যও তো সমর্থনযোগ্য নয়।

আরও পড়ুন: ভিডিও ট্যুইট করে শুভেন্দুর প্রতি কুণালের প্রশ্ন, এ কেমন আদিবাসী প্রীতি! 

তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, আদিবাসী নিয়ে বিজেপি দ্বিচারিতা করে। প্রশ্ন, কেন তখন প্রতিবাদ করা হয়নি? সবুজ শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, দলের কেউ ভুল করলে তার ওপর কড়া পদক্ষেপ নেওয়া হয় কিন্তু বিজেপি তা করে না।

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩