Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মা কালীকে আড়াই কোটির গয়না দিয়ে সাজাবেন অনুব্রত মণ্ডল

চলতি বছরে করোনার প্রকোপ কিছুটা নিয়ন্ত্রণে থাকায় ভিড় ভালোই হবে বলে জানিয়েছেন কেষ্ট মণ্ডল

Share:

নিজস্ব প্রতিনিধি: যত দিন যাচ্ছে বীরভূম তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কালী পুজোতে বাড়ছে মায়ের গয়নার পরিমাণ। বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি থাকাকালীন এই পুজো নিজের হাতে তুলেছিলেন। এখনও নিজেই পুজোর দায়িত্বে রয়েছেন। কিন্তু বিগত দু’বছর বাড়িতে আত্মীয়ের মৃত্যুর জন্য মায়ের গায়ে গয়না পরাতে পারেননি। তবে এবছরে মা কালীকে পরাবেন গয়না। এবছরে মায়ের সোনার গয়নার পরিমাণ ৫২০ ভরি। বাজারমূল্যে আড়াই কোটি টাকার সোনার গয়নায় সেজে উঠতে চলেছে বোলপুরে তৃণমূলের জেলা অফিসের কালী-প্রতিমা।

যদিও এই গয়না এটা তাঁর দান নয়। মায়ের গয়না প্রসঙ্গে অনুব্রত জানিয়েছেন, ‘আমি দিই না, সকলে দেয়। এ বার ১৭০ ভরির গয়না দেওয়া হবে। আগে ৩৫০ ভরি ছিল।’ প্রতি বছর বোলপুরে ওই কালী পুজো দেখতে ভিড় জমান অনেকে। শোনা যায় ভক্তদের ঢল নামে কালীপুজোর দিন। অনেকে আবার মায়ের গায়ের অলঙ্কারের সজ্জা দেখতে আসেন। এ বার অলঙ্কারের পরিমাণ বাড়ায় সেই আকর্ষণ আরও জোরালো হবে বলেই মনে করা হচ্ছে। অনুব্রত বলেছেন, ‘প্রতি বার যেমন আয়োজন করা হয় পুজোর তেমন ব্যবস্থা রয়েছে এ বারও।’

চলতি বছরে করোনার প্রকোপ কিছুটা নিয়ন্ত্রণে থাকায় ভিড় ভালোই হবে বলে জানিয়েছেন কেষ্ট মণ্ডল। বীরভূমের জেলা অফিসের মা কালীর গয়না হিসেবে রয়েছে, সোনার মুকুট, হার, কানের দুল, হাতের বালা, বাউটি, চূড়, বাজুবন্ধ, নেকলেস, নূপুর-সহ নানা রকমের গয়না।

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের