বীরভূমে পাথর ব্যবসায়ীকে গুলি করে খুন

Share:

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: এবার পাথর ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনা ঘটলো বীরভূমের মহম্মদ বাজার থানায় এলাকার সারেন্ডা থেকে দর্শন দরিয়া যাওয়ার রাস্তায় বটতলার কাছে। মৃতের নাম তাপস দাস (৩২) পেশায় পাথর(Stone) ব্যবসায়ী। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় পাথরপুরের তার ক্রাসার থেকে বাড়ি ফেরার জন্য বেরিয়েছিলেন তিনি ।

কিন্তু মধ্য রাস্তায় তাকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ । স্থানীয় বাসিন্দাদের দাবি বটতলার কাছে তাকে রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। প্রথমে পথ দুর্ঘটনায় আহত হয়েছে ভেবে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় সিউড়ি সদর হাসপাতালে(Siuri Hospital)। কিন্তু হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এমনকি তার ঘাড়ে ও পেটে যে তিনটি গুলি লেগেছে তাও তারা দেখতে পান। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কে বা কারা কেনই বা খুন করল তা জানতে তদন্ত শুরু করেছে মোহাম্মদ বাজার থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য পাঠানো হয়।

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক