অবশেষে গ্রেফতার মিনার মণ্ডল, উদ্ধার নগদ টাকা ও সোনা, মোট মূল্য প্রায় ৫০ কোটি

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে গ্রেফতার মিনার মণ্ডল। বীরভূমের পাথর ব্যবসায়ী নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের আত্মীয় মিনারের বাড়ি থেকে প্রায় ২৮ কোটি ৫০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। প্রায় ১৫ কেজি সোনা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, নগদ অর্থ ও সোনার মোট মূল্য প্রায় ৫০ কোটি টাকা হতে পারে। একইসঙ্গে তদন্তের স্বার্থে তাঁর বাড়িও সিল করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল থেকেই মিনার মণ্ডলের বাড়ির সামনে নিরাপত্তা জোরদার করা হয়। কেন্দ্রীয় বাহিনীর অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হয় এবং গোটা এলাকা নিরাপত্তার কড়া বলয়ে মুড়ে ফেলা হয়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে উদ্ধার হওয়া নগদ অর্থ বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হয়। জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর) গাইকোয়াড নীলেশ শ্রীকান্ত জানান, যে বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ ও অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে, সেই বাড়ির মালিক মিনার মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে বাড়িটিও সিল করে দেওয়া হয়েছে। অন্যদিকে, মিনার মণ্ডলের স্ত্রী দাবি করেছেন, এই নগদ অর্থ তাঁদের নয়। তাঁর বক্তব্য, প্রায় এক বছর আগে পাথর ব্যবসায়ী নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল ওই অর্থ তাঁদের বাড়িতে রেখে যান। তিনি আরও দাবি করেন, আলমারির চাবি টুলু মণ্ডলের কাছেই ছিল এবং তাঁদের পরিবার পেনশনের টাকায় সংসার চালায়। উদ্ধার হওয়া অর্থ বা সোনার বিষয়ে তাঁদের কোনও ধারণা ছিল না বলেও তিনি দাবি করেছেন।

আরও পড়ুন: কন্যা সন্তানের জন্ম দিলেন ধর্ষণের শিকার ১১ বছরের নাবালিকা, কোথায় ঘটল?

এদিকে, এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ দাবি করেছেন, কয়লা খাদান এলাকার সঙ্গে যুক্ত কয়েকজনের নাম দীর্ঘদিন ধরেই পরিচিত। তাঁর অভিযোগ, পূর্বে প্রশাসনের মদতে এই চক্র প্রভাব বিস্তার করেছিল। বর্তমানে তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে নতুন নতুন তথ্য সামনে আসছে বলেও তিনি মন্তব্য করেছেন।

 

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

২ সহকর্মীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রাখার দায়ে বরখাস্তের মুখে সেনাবাহিনীর মেজর

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা

কলকাতার থিম পুজোকে টেক্কা দিচ্ছে সুন্দরবনের রবীন সঙ্ঘের ‘দাও ফিরে সে অরণ্য’