অবৈধ কয়লা মজুত রুখতে গিয়ে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ! গুলিবিদ্ধ দুই

ধুন্ধুমার কাণ্ড বীরভূমের খয়রাশোলে। অবৈধ কয়লা মজুত রাখা রোখার অভিযানে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়াল বীরভূম জেলা পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: ধুন্ধুমার কাণ্ড বীরভূমের খয়রাশোলে। অবৈধ কয়লা মজুত রাখা রোখার অভিযানে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়াল বীরভূম জেলা পুলিশ। দীর্ঘদিন ধরেই অভিযোগ বীরভূমের খয়রাশোলের লোকপুর থানার অন্তর্গত নয়াপাড়া গ্রামে অবৈধ কয়লাখনি থেকে কয়লা খনন করে মজুত করা হচ্ছে। যা রুখতে শুক্রবার অভিযানে যায় বীরভূম জেলার বিশাল পুলিশ বাহিনী। আর সেখানেই পুলিশকে দেখে ইট-পাটকেল ছুঁড়তে থাকে কয়লা পাচারকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। কিন্তু কয়লা পাচারকারীরা ক্রমশ আঘাত আনতে থাকে পুলিশের উপর। সেই ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই থানার ওসি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের তরফে শূন্যে গুলি চালানো হয়। যার জেরে দু’জন কয়লা পাচারকারী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। যদিও বীরভূম জেলা পুলিশের তরফে সেই বিষয়ে কিছুই জানানো হয় নি। জানা গিয়েছে, ওই গ্রামে বেশ কিছুবছর ধরেই জামুড়িয়া থেকে অজয় নদ পেড়িয়ে কয়লা চুরির ঘটনা ঘটেই থাকে। যা বন্ধ করতেই শুক্রবার অভিযানে যায় পুলিশ। ইদানিং পড়শি রাজ্য ঝাড়খণ্ড থেকে কয়লা এনে বাড়িতে মজুত করা হচ্ছিল বলে খবর। শুক্রবার পুলিশ কয়লা বাজেয়াপ্ত করার জন্য অভিযান চালালে গ্রামবাসীরা বাধা দিতে থাকেন। এরপর পুলিশের সঙ্গে বচসা শুরু হয় গ্রামবাসীদের।

এই বিষয়ে বীরভুমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন, এই ঘটনায় কয়েকজন অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোহ দায়ের করা হচ্ছে।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের