বীরভূমের কোর কমিটিকে বৃহস্পতিবারের সভায় ডাক তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ‘ভূতুড়ে ভোটার’ ধরতে জেলা জেলায় পথে নেমেছে তৃণমূলের নেতা এবং কর্মীরা । এই আবহে বৃহস্পতিবার ( ৬ মার্চ) তৃণমূল কংগ্রেস ভবনে হতে চলেছে কোর কমিটির বৈঠক । সেই বৈঠকে যোগদান করার জন্য ৩৬ জন সদস্য ছাড়াও আমন্ত্রণ করা হয়েছে বিভিন্ন জেলা সভাপতি থেকে শুরু করে চেয়ারম্যানদের । আর সেখানেই এবার ডাক পড়ল বীরভূমের  । কোর কমিটিতে নাম না থাকা স্বত্বেও জানান হয়েছে আমন্ত্রণ । 

নেতাজি ইন্ডোর থেকে স্পষ্টভাবে  কোর কমিটি আস্থা  দু’লাইনের বক্তব্যের ব্যাখ্যা এভাবেই করছে রাজনৈতিক মহল। এই আবহে কবে বীরভূমে হবে কোর কমিটির বৈঠক তা নিয়ে কার্যত উঠছিল প্রশ্ন । সরব হয়েছিল দলের একাধিক নেতারা । এরমাঝেই কাঁকরতলা থেকে বোলপুর একাধিক বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে। একাংশের অভিযোগ এক্ষেত্রে দলের নেতাদের মতানৈক্য দায়ী।   এই পরিস্থিতিতেই ৬ মার্চ তৃণমূল কংগ্রেস ভবনে কোর কমিটির বৈঠকে ডাকা হল বীরভূমকে । 

 উল্লেখ্য,  ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সভা থেকে ভুয়ো ভোটার নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো । সেখানেই ৩৬ জন সদস্যদের নিয়ে কোর কমিটি তিনি গঠন করে দেন । পাশাপাশি সাতদিনের কোর কমিটির বৈঠক ডাকার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইজন্য আগামী ৬ মার্চ প্রথম বৈঠকে বসতে চলেছেন কোর কমিটির সদস্যরা । আর এই   বৈঠক ডেকেছেন কমিটির প্রধান তথা তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি।  

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা