কাজল শেখকে লক্ষ্য করে ডিম থেরাপি, ঋত তৃণমূলে যোগ দিয়েও পেলেন না ছাড়

Share:

নিজস্ব প্রতিনিধি: পিঠ বাঁচাতে ও ডিম থেরাপির ভয়ে কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রতদের শিবিরে গিয়েছেন কাজল শেখ। তারপরেও নিস্তার পেলেন না বীরভূমের এই বাহুবলী নেতা। বিক্ষোভকারীদের ক্ষোভের মুখে পড়তেই হল হাসনের বিধায়ককে। আজ, সোমবার নানুর দিবস পালন করছিলেন কাজল শেখ। তাঁর সঙ্গেই ছিলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি। নানুরে এদিন সকালে শহিদ বেদিতে মাল্যদান করতে গিয়েছিলেন কাজল শেখ। অভিযোগ, তখনই তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়। চোর, চোর স্লোগান দেন স্থানীয়রা। যদিও কাজলের গায়ে ডিম ছুড়তে পারেননি স্থানীয়রা। যদিও সেই লক্ষ্যেই ডিম হাতে দাঁড়িয়েছিলেন এলাকার বাসিন্দারা।

এই বিষয়ে ঋতব্রত তৃণমূলের বিধায়ক কাজল শেখ বলেন, ‘আমি এখানকার জনপ্রতিনিধি। তা হওয়ার আগেও বরাবর নানুর দিবসে এখানে এসে শহিদদের শ্রদ্ধা জানাই। আজও এসেছি। তবে আমি এখানে পৌঁছনোর পর আমার গাড়ি লক্ষ্য করে কতিপয় সমাজবিরোধী ডিম ছুড়েছে। পুলিশকে অনেক ধন্যবাদ যে পরিস্থিতি খুব ভালভাবে সামলেছে। যারা এই কাজ করেছে, তাদের আমি বলতে চাই, এটা বাংলার কৃষ্টি-কালচার নয়। তাদের কঠোরতম শাস্তি হবে, পুলিশের কাছে সেই দাবি জানাই।’ মূলত, ডিম থেরাপি, কেন্দ্রীয় এজেন্সির সমনের হাত থেকে বাঁচতেই ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছিলেন কাজল। যদিও জনগণের রোষের হাত থেকে বাঁচলেন না তিনি।

আরও পডুন: ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

আজ অর্থাৎ ২৭ জুলাই নানুর দিবস। ২০০০ সালের এই দিনে নানুরের সূচপুর গ্রামে তৃণমূল কংগ্রেসর ১১ জন সমর্থক খুন হন। তাঁরা সবাই খেতমজুর ছিলেন। তৎকালীন বাম সরকারকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়। প্রতি বছরই এই দিনটিকে নানুর দিবস হিসেবে পালন করে থাকে ঘাসফুল শিবির। বাসাপাড়ায় ১১জন শহিদের নামে তৈরি বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। সেইখানেই গিয়ে স্থানীয়দের রোষের মুখে পড়ে ডিমথেরাপির স্বীকার হলেন কাজল শেখ।

শুটিং বিশ্বকাপে ভারতের জোড়া সাফল্য, সোনা জিতলেন ঈশা, মনু ভাকেরের ঝুলিতে ব্রোঞ্জ

সিকিমের দুর্ঘটনায় মৃত ১১ জনের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর, দিলেন সরকারি চাকরি

E-20 নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য, বম্বে হাইকোর্টের দ্বারস্থ নীতিন গড়করি

শ্রাবণের পুণ্যযাত্রায় জল ঢালতে নেমে শিলাবতীর স্রোতে তলিয়ে গেল ৭ শিবভক্ত, নিখোঁজ ২

রাতের খাবার খেয়েই শরীরে অস্বস্তি,মর্মান্তিক পরিণতি দশম শ্রেণির ছাত্রের

সলমানের ‘কৃষ্ণসার হত্যা’ মামলা নিয়ে ছবি, ‘কালা হিরণ’ নির্মাতাদের চরম ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের

কলেজ চত্বর থেকে উদ্ধার আইআইটি পড়ুয়ার দেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু

প্রধানমন্ত্রীর কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখার বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

কাজল শেখকে লক্ষ্য করে ডিম থেরাপি, ঋত তৃণমূলে যোগ দিয়েও পেলেন না ছাড়

পুলিশের ভ্যান আটকে ভাইরাল, থানায় অভিযোগ দায়ের মডেল রিয়া আহিরের

সকালের জল খাবারে স্বাদ বদল করতে চান? বানান স্বাস্থ্যকর কুমড়োর পরোটা