কেষ্টর অনুপস্থিতিতে নয়া রণনীতি জোড়াফুল শিবিরের, চলছে বৈঠকের পর বৈঠক

জানা গিয়েছে, সংগঠন চালাতে ‘সংগঠক’ ও ‘নেতা’ নিয়ে হয়েছে বিশেষ আলোচনা। এবাদেও বৈঠক হয়েছে জেলার ছাত্র সংগঠন নিয়েও।

Share:

নিজস্ব প্রতিনিধি: দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (ANUBRATA MONDAL) এখন সিবিআই হেফাজতে। বলাই যায় জেলার ‘মহারাজ’ ছাড়াই চলছে দল। তবে কে বসবেন সিংহাসনে? জেলার সংগঠনে একটুও ঢিলেমি চাইছে না তৃণমূল (TMC)। তাই বোলপুরে গত শনিবার বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব একটি বৈঠক করেন। যে বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, কী ভাবে চলবে সংগঠন, তা নিয়েই হয়েছে আলোচনা।

জানা গিয়েছে, সংগঠন চালাতে ‘সংগঠক’ ও ‘নেতা’ নিয়ে হয়েছে বিশেষ আলোচনা। এবাদেও বৈঠক হয়েছে জেলার ছাত্র সংগঠন নিয়েও। তবে জানা গিয়েছে, আপাতত দলের গেমপ্ল্যান ‘দল’ই। হ্যাঁ, আপাতত দলের শীর্ষ নেতারা চাইছেন অনুব্রতের অনুপস্থিতে সংগঠনে আরও জোর দেওয়ার কথা। এখনই বিকল্প নেতা হিসেবে কোনও একজনকে বেছে নিতে চাইছে না দল। তাঁর পরিবর্তে বিভিন্ন নেতাদের ওপরে বর্তাচ্ছে দলের বিভিন্ন কাজ। এই পরিস্থিতিতে জেলায় দলের সিদ্ধান্ত কোনও একজন নেবেন না। সিদ্ধান্ত নেবে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, অভিজিৎ সিংহ সহ আরও বেশ কয়েকজনকে নিয়ে তৈরি কমিটি।

সূত্রের খবর, দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষ নজর দিয়েছেন বীরভূমে। অনুব্রতের অনুপস্থিতিতে কর্মীদের মনোবল চাঙ্গা করতে জেলা নেতৃত্ব ডাক দিয়েছে লাগাতার মিটিং ও মিছিলের। খুব বেশি দেরি নেই পঞ্চায়েত নির্বাচনের। দলের রণনীতি কেমন হবে, তা ঠিক করতে চলছে লাগাতার বৈঠক।

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসিকাণ্ডে অবশেষে থানায় হাজিরা অরূপ বিশ্বাসের

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

জলের মাঝখানে দাঁড়িয়ে রাজপ্রাসাদ! জানেন দেশের কোথায় অবস্থিত এই ওয়াটার প্যালেস?

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন