প্রেমিকার আবদার পূরণে ৭ দিন সাইকেল সফর, রং-এর উৎসবে মেতে উঠলেন যুগল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বসন্তের রঙে রাঙানো এ যেন এক অন্য রকম প্রেমকাহিনি। দোল মানেই আবির, উচ্ছ্বাস আর ভালোবাসার আবেশ। কিন্তু সেই চেনা আবহের মধ্যেই বীরভূমের এক প্রত্যন্ত গ্রাম লিখে ফেলেছে এক আলাদা গল্প- যেখানে প্রেম মানে শুধু গালে রং মাখানো নয়, প্রিয় মানুষটির আবদার পূরণে শত কষ্ট স্বীকারও।

কৌশিক দোলুই, বয়স প্রায় ২৩। ছোটবেলা থেকে গ্রামেরই সুস্মিতা কর্মকারের সঙ্গে একসঙ্গে স্কুলে যাওয়া, মাঠে খেলা, গল্পে-আড্ডায় বড় হয়ে ওঠা। ভালোবাসার কথা মুখে বলা হয়নি কখনও, তবু দু’জনের বন্ধুত্ব যেন নিঃশব্দে ছাপিয়ে গেছে বহু প্রকাশ্য প্রেমকেও। এ বছর দোলের আগে মজার ছলে সুস্মিতা এক আবদার করে বসে- “বীরভূমের কেনা আবির নয়, দূরের কোনও গাছের ফুল দিয়ে তৈরি আবির চাই।”মজার কথাকে কৌশিক নিয়েছিল মনের কথার মতো করেই। নিজের স্কুটি সার্ভিসিংয়ে, তাই ভরসা সাইকেল। মামার বাড়ি থেকে সাইকেল নিয়ে সে রওনা দেয় পুরুলিয়ার পথে। টানা আট দিন সাইকেল চালিয়ে পৌঁছে যায় সেখানে। সংগ্রহ করে পলাশ আর কৃষ্ণচূড়ার উজ্জ্বল ফুল- বসন্তের নিজস্ব রং।

তারপর আবার সেই দীর্ঘ পথ পেরিয়ে ফেরা। এখন বাড়িতে বসেই ইউটিউব দেখে বিশেষ পদ্ধতিতে ফুল শুকিয়ে, গুঁড়ো করে তৈরি করছে ভেষজ আবির। সেই রঙেই রাঙাবে প্রিয় মানুষটিকে। এই গল্পে নেই দামী উপহার, নেই জাঁকজমক। আছে শুধু একরাশ আন্তরিকতা আর অদম্য ভালোবাসা। বসন্তের রঙের সঙ্গে মিশে থাকুক এমনই নিঃস্বার্থ প্রেমের গল্প।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১