পুজো দিয়ে প্রচার শুরু বীরভূমের যুযুধান দুই প্রার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধি,বীরভূম: একদিকে সিদ্ধ পীঠ, অপরদিকে সতীপীঠ। আর এই দুই পীঠস্থানে দুই প্রার্থী পুজো দিয়ে মঙ্গলবার প্রচারে নামলেন। উল্লেখ্য, মঙ্গলবার তারাপীঠে মা তারাকে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশীষ ধর(Debashis Dhar)। নাম ঘোষণার পর সোমবার সন্ধ্যায় বীরভূমের সিউড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে পৌঁছান তিনি। সেখান থেকে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা নাগাদ তিনি তারাপীঠ মন্দিরে আসেন। এরপর মা তারাকে পুজো দেন তিনি।

তারাপীঠ মন্দির থেকে বেড়িয়ে বৈকালে নলহাটির দলীয় কার্যালয়ে কর্মীদের সঙ্গে বৈঠক করলেন তিনি। বৈঠক শেষে ৫১ পীঠের অন্যতম পীঠস্থান নলাটেশ্বরী মন্দিরে পুজো দিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশীষ ধর। অপরদিকে মঙ্গলবার সকাল ১০টা নাগাদ সাঁইথিয়া নন্দীকেশ্বরী মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন শতাব্দী রায়(Satabdi Roy)। তবে রাজনীতির লড়াইয়ে কে কতটা এগিয়ে এই প্রশ্নের উত্তরের দুজনেই জানিয়ে দিলেন তারা নিজেদের জয়ের ব্যাপারে ১০০% নিশ্চিত । বিজেপি প্রার্থী দেবাশীষ ধর বলেন, বগটুই কান্ডের পর সংখ্যালঘু মানুষজনের বোঝা উচিত, তাদেরকে কিভাবে ব্যবহার করা হচ্ছে।

এদিকে,৫০ নম্বর ওয়ার্ড পরিক্রমা করে জনসংযোগ করতে মঙ্গলবার বেরোলেন তাপস রায়(Tapas Roy)।বিকালে সাড়ে চারটে নাগাদ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ বউবাজার মোড় থেকে বিজেপি লোকসভার প্রার্থী তাপস রায় ভোট প্রচারে বের হন। সঙ্গে রয়েছেন বিজেপি কর্মীরা সহ স্থানীয় বেশ কিছু জনগণ ও ৫০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সজল ঘোষ(Sajal Ghosh), তমোঘ্ন ঘোষ। হুট খোলা জিপে চড়ে সাথে রংবেরং গেরুয়া সবুজ বেলুন ও কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্পের ট্যাবলো সহ শোভাযাত্রা বের হয়।

টিকিট ফেলতে গিয়ে চক্ষু চড়কগাছ! বাক্সের ভিতর গুটিসুটি হয়ে ঘুমোচ্ছে ‘চারপেয়ে’, ভাইরাল ভিডিও

সকাল থেকে একটাও বিক্রি হয়নি, প্লিজ.., খুদে বিক্রেতার আর্তির ভিডিও ভাইরাল

মাঠে প্র্যাক্টিস চলাকালীন শুভমনের সঙ্গে বিরাটের ঝগড়া! ভাইরাল ভিডিও

মুম্বইগামী দুরন্ত এক্সপ্রেসে হামলা দুষ্কৃতীদের, ভাঙল জানলার কাচ, জখম ৪

ঝাড়ফুঁকের নামে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ৫৫ বছরের ‘ভণ্ড’ তান্ত্রিক

মধ্যমগ্রামে মহিলার থেকে কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় বিজেপি নেতা

নিখোঁজের ২ দিন পর জলাশয়ে মিলল যুবকের ক্ষতবিক্ষত দেহ, আত্মহত্যা নাকি খুন?

এশিয়াডে কবাডি টুর্নামেন্টে ইরানকে হারিয়ে সোনা জিতল ভারতের মেয়েরা

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

গণেশ পুজোর প্যান্ডেলে ঘুমের মধ্যেই ভয়াবহ পরিণতি, বিদ্যুতের তার ছিঁড়ে মৃত ৪

সেলিমদের আপত্তি উপেক্ষা করেই মমতার সঙ্গে ফোনে কথা সিপিএম সম্পাদক বেবির

পাষণ্ড বাবার হাতে নাবালকের করুণ মৃত্যু! খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ