শতাব্দী রায়ের ‘X’ হ্যান্ডেল হ্যাকের অভিযোগ, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,বীরভূম : বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়ের “X” হ্যান্ডেল হ্যাকের অভিযোগ। শুধু তাই নয়, হ্যাকাররা ওই হ্যান্ডেল থেকে বীরভূমের বিজেপি প্রার্থী প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধরকে নিয়ে বিতর্কিত পোস্টও করেছেন। প্রথম পোষ্টটিতে লেখা হয়েছিল “২০২১ সালের বিধানসভা ভোটে কোচবিহার জেলায় দায়িত্বে পাঠিয়েছিল নির্বাচন কমিশন(Election Comission)। কোচবিহার জেলায় শীতলকুচি কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার গ্রামবাসীর মৃত্যু হয়েছিল। তারপরেই তাঁকে সাসপেন্ড করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। শীতলকুচি কাণ্ডের পর থেকেই রাজ্য পুলিশের গোয়েন্দা । দ্বিতীয় পোষ্টিতে লেখা হয়েছে “সিআইডির আতশ কাচের তলায় ছিল এই অফিসার। এই অফিসারের সম্পত্তিগত বিষয়ে তদন্ত শুরু করে CID দেবাশিস ধরের সম্পত্তির বিভিন্ন নথি সংগ্রহের কাজ শুরু করেন সিআইডি গোয়েন্দারা। সেখান থেকেই জানা যায়, ২০১৫-১৭ সালের মধ্যে কয়েকশো গুণ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে ওই অফিসারের।’

 ওই পোস্ট ঘিরে শোরগোল শুরু হয়। সোমবার নলহাটিতে প্রচারে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। তাঁর ‘এক্স’ হ্যান্ডেল থেকে প্রতিপক্ষকে আক্রমণের বিষয়ে তিনি বলেন,  ‘প্রথমত আমি করিনি ।প্রথম কথা আপনারা এত বছর ধরে আমায় দেখেছেন। কোনও দিন কখনও কোনও বিরোধীকে আক্রমণ করিনি । আমার রুচিতে বাধে। আমার প্রয়োজন হয় না ‘

তিনি আরও বলেন, ‘আমি এই টুইট (Tweet) করিনি। আর আমি টুইট করি না। কে করছে পুলিশ কে complain করেছি । আমার “X” হ্যান্ডেল থেকে কে করেছে তা খুঁজে বের করা হোক। আমার কাছে এটা খুবই বিরক্তিকর। আমি পুলিশকে বলেছি, এটা হ্যাকারদের কাজ। আমি খবর নিচ্ছি কোথা থেকে হয়েছে বা কারা করেছে। পুলিশকে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করতে বলেছি। বীরভূমের সাইবার ক্রাইম এই ঘটনার তদন্তে নেমেছে।’

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘বোলাররা এবার নিশ্চিন্তে ঘুমাবে’, উইলিয়ামসনের অবসর নিয়ে আবেগঘন পোস্ট শচিনের

শ্রীরামপুরের শ্বশুর বাড়িতে নেই সুমিত, দাবি শাশুড়ির

উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে পোস্টার