দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’, টুলুর আত্মীয়ের বাড়ি থেকে টাকা ও সোনা উদ্ধার প্রসঙ্গে মন্তব্য মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বীরভূমে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়িতে পুলিশের তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনা উদ্ধারের ঘটনায় সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার এক্স হ্যান্ডলে তিনি এই অভিযানের জন্য রাজ্য পুলিশকে অভিনন্দন জানান এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বার্তা দেন।  

শুভেন্দু অধিকারীর দাবি, গোপন সূত্রে খবর পেয়ে বীরভূমের মহম্মদবাজার থানার পুলিশ বালি মাফিয়া টুলু মণ্ডল ওরফে মহম্মদ নাজিবুদ্দিনের আস্তানায় অভিযান চালায়। তাঁর বক্তব্য অনুযায়ী, এখনও পর্যন্ত প্রায় ৫.৫ কোটি টাকা নগদ এবং প্রায় ১৫ কেজি সোনা উদ্ধার হয়েছে। এই অভিযানের জন্য তিনি রাজ্য পুলিশের ডিজি, বীরভূমের পুলিশ সুপার এবং অভিযানে অংশ নেওয়া সমস্ত পুলিশকর্মীকে অভিনন্দন জানান। এক্স বার্তায় শুভেন্দু অধিকারী আরও বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে বিশ্বাসী। যারা সাধারণ মানুষের সম্পদ লুট করে অবৈধভাবে বিপুল সম্পত্তি গড়ে তুলেছে এবং রাজনৈতিক আশ্রয়ে বেআইনি কাজ করেছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও চলবে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি উদয়শঙ্কর মণ্ডলের দাবি, দীর্ঘদিন ধরে বেআইনি উপায়ে উপার্জিত বিপুল কালো টাকা মজুত রাখা হয়েছিল। উদ্ধার হওয়া নগদের পরিমাণ এতটাই বেশি যে তা গুনতে একাধিক নোট গোনার মেশিন এবং বাজেয়াপ্ত করতে ট্রাঙ্কের প্রয়োজন হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। ঘটনার তদন্ত চলছে।

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

অপেক্ষার অবসান! এসে গেল ৬.৯ ইঞ্চির HD+ LCD স্ক্রিন-সহ Redmi 17C5G, কত দাম?

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং