‘এটা আমার কাছে সারপ্রাইজ’, ৬৯৬ নম্বর পেয়ে মাধ্যমিকে দ্বিতীয় বীরভূমের প্রিয়তোষ

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ২০২৬-এর ফলাফল। মাধ্যমিকের মেধাতালিকায় দ্বিতীয় হয়েছেন বীরভূমের প্রিয়তোষ মুখার্জী। বীরভূমের সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দির হাইস্কুলের ছাত্র প্রিয়তোষ মুখার্জী ৭০০-র মধ্যে ৬৯৬ নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। অভাবনীয় এই সাফল্যের খবর পৌঁছতেই প্রিয়তোষের স্কুল ও পরিবারে উৎসবের মেজাজ তৈরি হয়েছে। নিজের প্রতিক্রিয়ায় প্রিয়তোষ জানিয়েছে, নিরন্তর পরিশ্রম এবং শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতাই তাকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে।

এবারের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে উত্তর দিনাজপুরের সারদা বিদ্যামন্দিরের ছাত্র অভিরূপ ভদ্র। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৮। শতাংশের হিসেবে ৯৯.৭১। এদিনের ফলপ্রকাশের পরে অত্যন্ত খুশি প্রথম স্থানাধিকারী। এবার এককভাবে অভিরূপই প্রথম স্থান অধিকার করেছে। নিজের রেজাল্ট নিয়ে অত্যন্ত আশাবাদী ছিলেন অভিরূপ।সময় ধরে পড়াশোনা এবং সঠিক অনুশীলনের জেরেই এই সাফল্য এসেছে বলে জানিয়েছে সে। প্রথম স্থানাধিকারী হিসেবে ছেলের নাম ঘোষণা করতেই কান্নায় ভেঙে পড়েন মা। নিম্নমধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা অভিরূপের স্বপ্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া। সেই কারণে সায়েন্স নিয়ে পড়তে চায় সে। আর ৬৯৫ পেয়ে তৃতীয় স্থান পেয়েছে ৩ জন, দক্ষিণ ২৪ পরগনার সৌর জানা, পূর্ব মেদিনীপুরের অঙ্কন কুমার জানা এবং বাঁকুড়ার মৈনাক মণ্ডল। 

প্রিয়তোষ মুখার্জীর মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্ব

প্রথম ভাষা (First Language): ১০০

দ্বিতীয় ভাষা (Second Language): ৯৯

গণিত (Mathematics): ৯৯

ভৌত বিজ্ঞান (Physical Science): ১০০

জীবন বিজ্ঞান (Life Science): ৯৯

ইতিহাস (History): ৯৯

ভূগোল (Geography): ১০০

মোট নম্বর (Aggregate): ৬৯৬

‘কোনও কড়া পদক্ষেপ নয়’, বনগাঁকাণ্ডে হাইকোর্টের রক্ষাকবচ পেলেন মিমি

বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী

দিনদুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মগরাহাটে চাঞ্চল্য

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনে বিপর্যয়ে মৃত ৩, জানালেন মুখ্যমন্ত্রী

বিপাকে দেবরাজ, তৃণমূল নেতাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট

‘জল দাও, জল..’, তারাতলায় ভেঙে পড়া গুদামের ধ্বংসস্তুপের ভিতর থেকে আর্তনাদ

একদিনের ক্রিকেটে বিরাটকে পিছনে ফেললেন গিল, বড় লাফ ঈশানের

আষাঢ়েও ভারী বৃষ্টির দেখা নেই, আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় পুরুলিয়ার কৃষকরা

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

চোখের সামনেই ম্যানহোলে পড়ে গেলেন সাফাই কর্মী, চটে লাল মেয়র

গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা তছরুপ, তুমুল বিক্ষোভ, তদন্তে পুলিশ

সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ