বঙ্গে বিড়লাদের কারখানা উদ্বোধন স্থগিত, নেপথ্যে ‘ভাইরাস’ ষড়যন্ত্র, মুখ খুললেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় শিল্পায়নে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্যই পশ্চিম মেদিনীপুরের পিংলায় রঙের কারখানা তৈরির পরিকল্পনা নিয়েছিল বিড়লা গোষ্ঠী। খড়্গপুরকে কেন্দ্র করে কারখানা তৈরি করেছে বিড়লারা। বৃহস্পতিবার কথা ছিল সেই কারখানা উদ্বোধনের। কিন্তু আচমকায় সেই কর্মসূচি হল বাতিল। বিড়লা গোষ্ঠীর এই সিদ্ধান্তের নেপথ্য কারণ নাকি বাংলার মুখ্যমন্ত্রী স্বয়ং।

বুধবারই উত্তরবঙ্গ থেকে কলকাতা ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ভয়াবহ অবস্থা উত্তরের। মানুষের পাশে থাকতেই গত সোমবার উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তিনি। বুধবার ফিরে আসেন, সেই সঙ্গে কথা দিয়ে আসেন আগামী সপ্তাহে আবার আসবেন উত্তরবঙ্গ সফরে। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, ‘‘গত কাল সাংবাদিক সম্মেলন থেকে আমি বলেছিলাম, বৃহস্পতিবার বিড়লাদের রঙের কারখানা উদ্বোধন করব। সেই কথা বলার আধ ঘণ্টার ম‌ধ্যে আমার কাছে বার্তা এল, ওই কর্মসূচি বাতিল করা হয়েছে। ওদের এক জনের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আপাতত বাতিল করেছে। জানিয়েছে, পরে হবে।’’ তারপরেই ষড়যন্ত্রের গন্ধ পাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী। বিড়লা গোষ্ঠীকে বিন্দুমাত্র দোষারোপ না করে তাঁর আক্রমণ, “আমি ওদের (বিড়লা গোষ্ঠীকে) দোষ দিতে চাই না। আমি বুঝেছি এর পিছনে হাই লোডেড ভাইরাস রয়েছে। সবাইকে থ্রেট করছে।”

বিড়লা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কারও নাম নেয়নি। তবে সামান্য রাজনীতি বোঝা মানুষও বুঝতে পারবেন যে তিনি বিজেপিকেই আক্রমণ করতে চেয়েছেন। কারণ বুধবার সকাল থেকেই শোনা যাচ্ছিল এখুনি হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুরে যাচ্ছেন না। সফর বাতিল করা হয়েছে। কেন সফর বাতিল করা হল সে নিয়ে আলাদা করে কিছু শোনা যাচ্ছিল না। অবশেষে বুধের বিকেলে স্পষ্ট হল গোটা বিষয়। পশ্চিম মেদিনীপুরের এক তৃণমূলের বিধায়ক এই প্রসঙ্গে বলেন, ‘‘শুনেছি কুমার মঙ্গলম বিড়লা অসুস্থ। সেই কারণে এটা আপাতত বাতিল করা হয়েছে।’’

বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী বিঁধেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তাঁর কথায়, “এ সব অমিত শাহের খেল! অ্যাক্টিং প্রাইম মিনিস্টারের কাজ করছেন। আমি প্রধানমন্ত্রীকে বলব, দেখবেন উনিই একদিন আপনার মীরজাফর হবেন।”

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা