কল্যাণীতে তৃণমূলের SIR শিবিরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: নন্দীগ্রামের পর এবার কল্যাণী। তৃণমূলের SIR সংক্রান্ত সহায়তা কেন্দ্রে হামলার অভিযোগ উঠল। অভিযোগ কল্যাণী পুরসভার মাঝেরচর ৬ নম্বর ওয়ার্ডের ক্যাম্পে আগুন ধরিয়ে দেয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। যদিও নিজেদের দিকে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

SIR- এর কাজ করতে গিয়ে ভোটাররা যাতে দিশাহীন হয়ে না পড়ে সেই কথা মাথায় রেখে রাজ্যের প্রতিটি ব্লকে ভোটরক্ষা শিবির তৈরি করেছে তৃণমূল। তৃণমূলের বক্তব্য ভোটাররা যদি কোনও সমস্যায় পড়েন বা SIR নিয়ে তাদের মনে কোনও দ্বিধা তৈরি হলে ভোটাররা সরাসরি এসে শিবিরে কথা বলতে পারেন। সারা রাজ্য জুড়েই চলছে এই ক্যাম্প।

শনিবার রাতে কল্যাণীর মাঝেরচর ৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলে দলীয় কার্যালয় সংলগ্ন শিবিরে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন দেখতে পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। তারাই অগ্নি নির্বাপণ করেন। খবর দেওয়া হয় কল্যাণী থানায়। রাতে ঘটনাস্থলে আসে পুলিশ।

কল্যাণী পুরসভার পুরপিতা নীলিমেশ রায়চৌধুরী জানান মানুষের সুবিধার কথা ভেবেই ক্যাম্প করা হয়েছে। বিজেপি বুঝিয়ে দিচ্ছে তারা আসলে মানুষের ভাল চায় না।” যদিও তৃণমূলের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। তাঁর দাবি, “বিজেপির কি আর কোনও কাজ নেই এসব করতে যাবে। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।”

প্রসঙ্গত চলতি সপ্তাহে পূর্ব মেদিনীপুর, হরিপুরে পরপর একই ধরনের অভিযোগ ওঠে। অভিযোগের তির বিজেপির দিকেই ছিল প্রথম থেকে। পদ্মশিবির সম্পূর্ণভাবে অভিযোগ অস্বীকার করে। এবার কল্যাণীর ঘটনায় চলছে রাজনৈতিক চাপানউতোর। 

সাতসকালে নাদিমুল হকের সংবাদপত্রের অফিসে ইডির হানা, চাঞ্চল্য পার্ক সার্কাসে

রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

পুজোর মুখে সস্তার স্মার্টফোন নিয়ে বাজারে হাজির হচ্ছে দেশীয় ব্র্যান্ড Mivi

ফুল-মিষ্টি নয়, দেবতাকে দেওয়া হয় সিগারেট! এই মন্দিরের রীতি শুনলে অবাক হবেন

দারিদ্র্য দূর করতে চান? ভুলেও তোশকের নিচে রাখবেন না এই ৫টি জিনিস

মুখের স্বাস্থ্য নিয়ে চিন্তায়? অজান্তেই করা এই ৪ টি ভুল বাড়াচ্ছে বিপদ!

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী