হুমায়ুনের বাবরি মসজিদের পালটা রামমন্দির তৈরির প্রস্তাব! রেজিনগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী সেই শাখারভই

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রেজিনগর বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। দলের পরীক্ষিত সংগঠক তথা রাজ্য সম্পাদক শাখারভ সরকারের উপরেই আস্থা রাখল গেরুয়া শিবির। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ নন্দীগ্রাম ও রেজিনগর-দুই কেন্দ্রের প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

নন্দীগ্রামে নিহত চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথকে প্রার্থী করেছে বিজেপি। অন্যদিকে রেজিনগরে শাখারভ সরকারের নামকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। দীর্ঘদিন বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব সামলানোর পর বর্তমানে তিনি দলের রাজ্য সম্পাদক। মুর্শিদাবাদে বিজেপির সংগঠন বিস্তারে তাঁর ভূমিকা রয়েছে।২০২৬-এর বিধানসভা নির্বাচনে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবীর নওদা ও রেজিনগর-দুই আসনেই জয়ী হন। নিয়ম অনুযায়ী পরে রেজিনগর আসন থেকে পদত্যাগ করায় সেখানে উপনির্বাচন হচ্ছে। আগামী ৬ অক্টোবর ভোটগ্রহণ। ইতিমধ্যেই তৃণমূল, কংগ্রেস, আম জনতা উন্নয়ন পার্টি, আরএসপি ও সিপিএম প্রার্থী ঘোষণা করেছে।

আরও পড়ুনঃ সল্টলেকে ফুটপাত দখলমুক্ত করতে সারপ্রাইজ ভিজিটে পুরমন্ত্রী অগ্নিমিত্রা

প্রার্থী ঘোষণার পর শাখারভ সরকার জানান, উন্নয়নই তাঁর প্রচারের মূল ইস্যু। তাঁর কথায়, রেজিনগরে ভালো স্কুল-কলেজ, উচ্চশিক্ষার সুযোগ, উন্নত স্বাস্থ্য পরিষেবা এবং ভাগীরথীর উপর স্থায়ী সেতু প্রয়োজন। তিনি বলেন, ‘শুধু আমি নই, প্রতিটি কার্যকর্তাই বিজেপির প্রার্থী।’ দলীয় সূত্রে খবর, বুধবার মনোনয়নপত্র জমা দেবেন শাঁখারভ। জেলা বিজেপিও তাঁর প্রার্থীপদে উচ্ছ্বসিত। বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি মলয় মহাজন জানিয়েছেন, শাখারভকে জেতাতে ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছেন দলের কর্মী-সমর্থকেরা।

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

সল্টলেকে ফুটপাত দখলমুক্ত করতে সারপ্রাইজ ভিজিটে পুরমন্ত্রী অগ্নিমিত্রা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

কাগজকুড়ুনি সেজে রাতের অন্ধকারে স্টুডিও সাফ! চোরাই ক্যামেরা বিক্রি করতে গিয়েই পুলিশের জালে ২

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

মমতাপন্থী সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

নেপালের হড়পা বানের ২১ দিন পরেও নিখোঁজ শর্মিষ্ঠা, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মুকুলপুত্র শুভ্রাংশু

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও