শিবের বাহনকে বেধড়ক আক্রমণ ‘গোমাতা’ ভক্ত বিজেপি বুথ সভাপতির

Share:

 নিজস্ব প্রতিনিধি:  প্রচারে বেড়িয়ে  জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ কি না করছেন আসন্ন নির্বাচনের জন্য মনোনীত  প্রার্থীরা। এটা কারও অজানা নয় যে, ভোট চাওয়ার ক্ষেত্রে বিজেপির একটি বড় অস্ত্র  ধর্ম। কিন্তু মুখে ধর্মের কথা বললেও বাস্তবে দেখা গেল অন্য ছবি। এবার  ধর্মের কথা বলে মহাদেবের বাহন ষাঁড়কে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠেছে খোদ বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে। এই ঘটনার পর গোটা এলাকাজুড়েই ছড়িয়েছে চাঞ্চল্য। শুধু তাই নয় নিরীহ প্রাণীর উপর বিজেপি নেতার এহেন আচরণ নিয়ে সরব হয়েছেন স্থানীয়রা।     

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর ব্লকের নবলা গ্রাম পঞ্চায়েতের তালতলা এলাকায়। জানা গিয়েছে  যিনি ভয়ানক এই ঘটনাটি ঘটিয়েছেন তাঁর নাম রাখাল দাস। তিনি ওই এলাকার বাসিন্দা। তিনি ৪২ নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি। শুধু বুথ সভাপতি নন পাশের চারটি বুথের কনভেনারও। তিনি  রুহি দাস নামে এক বিজেপি কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে রাস্তার পাশের দাঁড়িয়ে থাকা একটি ষাঁড়কে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারেন। রক্তাক্ত অবস্থায় পড়ে যায় ওই ষাঁড়টি। এলাকাবাসী সঙ্গে সঙ্গে  প্রশ্ন করতে গেলে এলাকা ছেড়ে পালায় অভিযুক্ত বিজেপির বুথ সভাপতি রাখাল দাস এবং বিজেপি কর্মী রুহি দাস। রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠেন এলাকাবাসীরা।  তৃণমূলের পক্ষ থেকেও  ক্ষোভ উগড়ে করা হয়েছে কড়া সমালোচনা।  

আরও পড়ুন: নির্বাচনী দফতরের সামনে ফর্ম ৬ ভর্তি প্যাকেট সহ এক যুবককে হাতেনাতে ধরার পর তুমুল উত্তেজনা, হাতাহাতি

খবর পেয়েই এলাকায় পৌঁছেছে পুলিশ বাহিনী। যদিও এলাকাবাসী নিজেরাই তৎপরতার সঙ্গে আহত ষাঁড়টিকে  সেবা শুরু করেছেন। স্থানীয়রা বলছেন এটাই প্রথম ঘটনা নয়। এর আগেও অভিযুক্ত রাখালদাস এলাকার আরেক ব্যক্তির গরুকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে রক্তাক্ত করেছিল বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা। অনেকেই প্রশ্ন  তুলেছেন যারা হিন্দুত্ববাদের কথা নিয়ে ভোট প্রচারে নামছেন তাদেরই কর্মী  তথা বুথ সভাপতি কিভাবে ষাঁড়টিকে এভাবে রক্তাক্ত করল। 

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’