তীব্র চিৎকার ‘জয় শ্রীরাম’, বিজেপির স্লোগানে উঠেই এল না টেট আন্দোলনকারীদের কথা

করুণাময়ী থেকে টেট আন্দোলনকারীদের তুলে দিয়েছে পুলিশ। তা নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা তুঙ্গে। আর এই সুযোগ নিয়েছে বিজেপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: টেট (TET) আন্দোলনকারীদের সমর্থন নয়, ব্যবহার করছে বিজেপি। আন্দোলনকারীদের ভাঙিয়ে নিজেদের ক্যাম্পেইন করছে বিজেপি (BJP)। গেরুয়া শিবিরের ‘ছকে’ হারিয়ে গেল আন্দোলনকারীদের দাবি।

করুণাময়ী থেকে টেট আন্দোলনকারীদের তুলে দিয়েছে পুলিশ। তা নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা তুঙ্গে। আর এই সুযোগ নিয়েছে বিজেপি। আন্দোলনকারীদের তোলার প্রতিবাদে এয়ারপোর্টের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। তবে সেই বিক্ষোভস্থলে টেটপ্রার্থীদের দাবি দাওয়া উঠেই এল না সেভাবে। এয়ারপোর্ট চত্ত্বর জুড়ে শুধুই শোনা গেল ‘বিজেপি সরকার’, জয় শ্রী রাম’ রব। এই আন্দোলনে ছিলেন শুধুই বিজেপির নেতা ও কর্মীরা। সেখান থেকে স্লোগানে উঠে এল না, সরাসরি নিয়োগের কথা। চিৎকার ছিল, বিজেপির সমর্থনে।

উল্লেখ্য, গতকাল বিজেপির বিক্ষোভ সমাবেশ ছিল টেট আন্দোলনকারীদের সমর্থনে। সেখানে গিয়ে রাজনৈতিক কথা বলার অভিযোগ উঠেছিল বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে। তাঁর মুখ থেকে শোনা গিয়েছিল, ‘আমরা চাকরি দেব’। আর পরপর ২দিন বিজেপির এই রাজনৈতিক প্রচারে ক্ষুব্ধ আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য, বিজেপি তাঁদের হাতিয়ার করে নিজেদের ফায়দা তুলতে চাইছে। টেট উত্তীর্ণদের শুধুই ‘ব্যবহার’ করছে বিজেপি। তাঁদের সমর্থন জানানোর কথা মুখে বললেও বিজেপির চিৎকার শুধুই ‘বিজেপি চাই’ বলে। গেরুয়া ফেট্টি, পতাকা, ওড়না নিয়ে তাঁদের স্লোগানে বারবার উঠে আসছে ‘জয় শ্রী রাম’। অথচ স্লোগান শোনাই গেল না টেট প্রার্থীদের সমর্থনে। এ কেমন আন্দোলন?

এদিন বিজেপি’র বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি হয় গেরুয়া শিবিরের কর্মীদের। সেই ধুন্ধুমার পরিস্থিতিকে সামাল দিতে নামে র‍্যাফ। 

এই সংক্রান্ত আরও খবর: https://www.live.eimuhurte.com/state/agnimitra-paul-in-bjp-protest-rally/

 

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

FIFA World Cup 2026: পানামাকে ১-০ গোলে হারাল ঘানা

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের