সায়নী ঘোষকে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার পূর্ব বর্ধমানের বিজেপি প্রার্থী

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত বিজেপি প্রার্থীর নাম সঞ্জয় হালদার।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী সায়নী ঘোষকে নিয়ে কুরুচিকর মন্তব্য করায় গ্রেফতার হলেন বিজেপি প্রার্থী। পূর্ব বর্ধমানের গলসির আদ্রাহাটি এলাকার বাসিন্দা ওই প্রার্থী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত বিজেপি প্রার্থীর নাম সঞ্জয় হালদার। তিনি গলসির আদ্রাহাটি এলাকায় থাকেন। এবারের পঞ্চায়েত ভোটে আদ্রাহাটি থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। অভিযোগ, যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষকে (Sayoni Ghosh) নিয়ে সামাজিক মাধ্যমে কুরুচিকর পোস্ট করেন বিজেপি প্রার্থী সঞ্জয় হালদার। সেই পোস্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় থানায়। অভিযোগ পেয়ে গত বৃহস্পতিবার গলসি থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫ (২) ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

গ্রেফতারের পরদিন শুক্রবার সঞ্জয় হালদারকে আদালতে পেশ করে পুলিশ। বর্ধমান আদালতে শুনানির সময় বিজেপি প্রার্থীর আইনজীবীর দাবি করেন, তাঁর মক্কেলকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। বিচারকের কাছে জামিনের আর্জি জানান তিনি। অন্যদিকে সরকার পক্ষের আইনজীবী সেই জামিনের আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের সওয়াল জবাব শুনে বিচারক সঞ্জয় হালদারকে ২৭ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস