চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টাকার বিনিময়ে ভোট কিনতে গিয়ে পুলিশের জালে বিজেপি প্রার্থী

নিজস্ব প্রতিনিধি: একুশের নির্বাচনে টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। সেই রীতিই পুরসভা ভোটে প্রয়োগ করতে গিয়ে বারবার অভিযুক্ত হচ্ছেন গেরুয়া শিবিরের প্রার্থীরা। বিগত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি(BJP) প্রার্থীদের বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ উঠছে। সেই রকমই এক ঘটনায় গ্রেফতার হলেন পশ্চিম মেদিনীপুরের খড়ার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি(BJP) প্রার্থী। অভিযোগ, ওই বিজেপি(BJP) প্রার্থী নিজের ওয়ার্ডে প্রচারের সময় টাকা বিলি করছিলেন।

যদিও সেই টাকা বেলানোর অভিযোগ উড়িয়ে দেন বিজেপি(BJP) প্রার্থী। এর মাঝেই শুক্রবার গভীর রাতে খড়ার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি(BJP) প্রার্থী ফাল্গুনী মিশ্র বাড়ি ফিরছিলেন। সেই সময় ওই এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। তখনই বিজেপি প্রার্থীর গাড়ি থেকে ৭০ হাজার নগদ উদ্ধার করে পুলিশ। তখনই খড়ার পুরসভার বিজেপি(BJP) প্রার্থীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। যদিও গতকাল গভীর রাতেই জামিনে মুক্ত হন বিজেপি প্রার্থী। পুরো ঘটনাই সাজানো, বলে তৃণমূলের দিকেই আঙুল তুলেছেন ফাল্গুনী মিশ্র। যদিও সেই দাবি অস্বীকার করে পাল্টা বিজেপির(BJP) বিরুদ্ধে তোপ দেগেছে তৃণমূল।

তৃণমূল নেতা অজিত মাইতি জানিয়েছেন, আমরা আগে থেকেই এমনটা হবে সন্দেহ করেছিলাম। এটা দিল্লির চুরির টাকা। চুরির টাকা দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী মারফত বিলি করছে বিজেপি নেতারা।

Published by:

Share Link:

More Releted News:

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ