ভোটের সময়ে ‘মৎস্য প্রেম’ দেখাতে বৃষ্টির দিনে বাজারে বিজেপি প্রার্থী, কানকো টিপে কিনলেন মাছ

Share:

নিজস্ব প্রতিনিধি, হুগলি: বাংলার ভোটে আচমকাই মৎস্যপ্রেমী হয়ে উঠেছে বিজেপি। কখনও বাজার গিয়ে দিলীপ ঘোষ মাছ কিনছেন, আবার কোনও বিজেপি প্রার্থী মাছ কাটছেন। এমনকি বঙ্গে প্রচারে এসে মাছ নিয়ে বক্তব্য রাখতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। অর্থাৎ লক্ষ্য স্পষ্ট, মাছে-ভাতে বাঙালির মন জিততে আচমকাই মৎস্যপ্রেমী হয়ে উঠেছেন গেরুয়া শিবিরের নেতারা। আর সেই মৎস্য প্রেম দেখাতে আজ, বৃহস্পতিবার বৃষ্টির দিনে ভিজতে ভিজতেই মাছের বাজারে হাজির শ্রীরামপুরের বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য। ব্যাগ হাতে বাজারে গিয়ে মাছের কানকো টিপে, দরাদরি করে কিনলেন মাছ। বোঝাতে চাইলেন বিজেপি বাঙালির প্রিয় মাছ বিরোধী নয়। তবে শুধু মাছ কেনা নয়, বাজারে জমে থাকা জলে কই মাছ ছেড়ে বেহাল নিকাশি ব্যবস্থার বিরুদ্ধ সোচ্চার হলেন শ্রীরামপুরের বিজেপি প্রার্থী।

আরও পড়ুন: দীপ্সিতার সম্পত্তি কত? মনোনয়ন পেশ করে পরিমাণ জানালেন বাম যুবনেত্রী

গতকাল, বুধবার শ্রীরামপুরে জনসভায় এসে তৃণমূল নেত্রী বলেছিলেন, ‘বিজেপি বাংলায় ক্ষমতায় এলে মাছ, মাংস খেতে দেবে না।’ যদিও সেটা সত্য়ি নয় বলে মন্তব্য বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্যের। শ্রীরামপুর টিন বাজারে গিয়ে মাছ কিনে বিজেপি প্রার্থী বললেন, ‘আমাদের দল তো মাছ-মাংস খেতে নিষেধ করেনি। আমি তো নিজেই মাছ খাই, কিনলামও। উনি বিভ্রান্তি ছড়ানোর জন্য এইসব বলছেন। বিজেপি ক্ষমতায় এলে আরও ভালো ভাবে মাছ মাংস খেতে পারবে বাংলার মানুষ।’ বাজার থেকে মাছ কিনতেও দেখা যায় ভাস্করবাবুকে। তারপরেই ওই বাজারে ঢোকার মুখে রাস্তায় জল জমে থাকায় ক্ষোভপ্রকাশ করেন বিজেপি প্রার্থী। অল্প বৃষ্টিতেই জল জমেছে, বেহাল নিকাশি ব্যবস্থা নিয়েও তীব্র প্রতিবাদ জানান তিনি। জমা জলে কই মাছ ছেড়ে তীব্র প্রতিবাদ জানান শ্রীরামপুরের বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য।

যদিও বিজেপি নেতার এই মৎস্যপ্রেমকে নাটক বলে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। এই বিষয়ে তৃণমূলের শ্রীরামপুর সাংগাঠনিক জেলার যুব সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী বলেন, ‘বিজেপি প্রার্থী মাছের রাজনীতি করছে। ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। মাছ-মাংস না খেতে দেওয়াটা বিজেপির ঘোষিত নীতি। আগামী ৪ মে ভোটের ফলপ্রকাশের পর ওদের মাছ ভাজা খাইয়ে যেখানে পাঠানোর পাঠিয়ে দেব।’

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা