নন্দীগ্রামে ইতিহাস গড়লেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ, ভাঙলেন শুভেন্দুর রেকর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: যেমন কথা তেমন কাজ, নন্দীগ্রামে উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হলেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। ফলতার পুনঃনির্বাচনের রেকর্ডও ভাঙলেন তিনি। এমনকি শুভেন্দু অধিকারীর ২০১৬ সালের জয়ের মার্জিনও ভেঙে দিয়েছেন হাসিরানি দেবী। ২০১৬ সালে তৎকালীন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে নন্দীগ্রামে ভোটে দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী। নিকটতম প্রার্থীকে তিনি ৮৩ হাজার ভোটে হারিয়েছিলেন তিনি। আর আজ, শুক্রবার ব্যালট খুলতেই দেখা গেল সেই রেকর্ড ভেঙে নন্দীগ্রামে জয়ের নতুন মাইলস্টোন তৈরি করেছেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। ১৫ রাউন্ড গণনা শেষে ১ লক্ষ ২২ হাজার ১৩৬ ভোটে জয়ী হয়েছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী।

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী চয়নেও চমক দিয়েছিল বিজেপি। শুভেন্দু অধিকারীর নিহত দেহরক্ষী চন্দ্রনাথ রথের মাকে নন্দীগ্রামে প্রার্থী করে জয়ের ভীত আগেই মজবুত করেছিল গেরুয়া শিবির। তারপরে ভোটে বিপুল জনসমর্থন পেয়ে এদিন রেকর্ড মার্জিনে জিতেছেন হাসিরানি দেবী। দ্বিতীয়স্থানে রয়েছেন কংগ্রেসের প্রার্থী মিলন প্রধান। যদিও তাঁর প্রাপ্ত ভোট খুবই সামান্য। নন্দীগ্রামে হাসিরানি দেবীকে রেকর্ড ভোটে জেতানোর আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই আর্জি যে নন্দীগ্রামবাসী শুনেছেন তা এদিন ভোটবাক্স খুলতেই প্রমাণিত। সকাল থেকেই ইভিএম খুলতেই দ্রুত গতিতে এগিয়ে যান বিজেপি প্রার্থী হাসিরানি রথ। তাঁকে হারানো তো দূর বেগ দিতেও পারেননি কংগ্রেস, ঋতব্রত তৃণমূল বা অন্য বিরোধীদলগুলি।

আরও পডুন: ‘নিগম এখনও স্বাস্থ্যসচিব কেন?’ আরজি করে শুভেন্দুর সামনেই বিস্ফোরক প্রশ্ন রত্না দেবনাথের

বিধায়ক শূন্য হয়ে যাওয়ায় নন্দীগ্রামে উপনির্বাচন হয় গত ৬ অক্টোবর। নন্দীগ্রাম আসনটি যে বিজেপির দখলে থাকবে তা নিয়ে কোনও সংশয় ছিল না। তবে ব্যবধান কতটা হবে সেটাই ছিল বিষয়। যদিও প্রথম থেকেই হাসিরানি ও নন্দীগ্রামের মানুষের উপর ভরসা রেখে ছিলেন মুখ্যমন্ত্রী। ১ লক্ষের বেশি ভোট বিজেপি প্রার্থী পাবেন বলেও দাবি করেছিলেন তিনি। আর সেটাই হল। বিজেপির উন্নয়নে সামিল হয়ে নন্দীগ্রামের মানুষ দুহাত ভরে ভোট দিয়ে জিতিয়ে বিধানসভায় পাঠালেন হাসিরানিকে।

মারাদোনার মৃত্যু মামলা: দায়িত্বে থাকা চিকি‍ৎসকের ১২ বছরের কারাদণ্ডের দাবি  

রায়গঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা! পিকআপ ভ্যানের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ট্রাম্পের স্বপ্ন ভেঙে শান্তিতে নোবেল পেলেন তামিল বংশোদ্ভুত নাভি পিল্লাই

আচমকাই ক্রিকেট থেকে সন্ন্যাস ভারতীয় বংশোদ্ভুত কিউই ক্রিকেটারের

‘নিগম এখনও স্বাস্থ্যসচিব কেন?’ আরজি করে শুভেন্দুর সামনেই বিস্ফোরক প্রশ্ন রত্না দেবনাথের

‘মৃত্যুর পরেও সে আমাকে শান্তিতে বাঁচতে দিচ্ছে না’, ফের নানা পটেকরকে নিয়ে বিস্ফোরক তনুশ্রী দত্ত

দুর্গাপুজোর আগে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে ফুটল পদ্ম

স্টেডিয়ামের পর এবার মোদির নামে বিমানবন্দর, কোথায় হচ্ছে?

নন্দীগ্রামে ইতিহাস গড়লেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ, ভাঙলেন শুভেন্দুর রেকর্ড

‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশেই আরজি করে ভাঙচুর চালানো হয়েছিল,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘তিলোত্তমা বিচার পাবেই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ’, আর জি করে বললেন মুখ্যমন্ত্রী

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা