‘নিগম এখনও স্বাস্থ্যসচিব কেন?’ আরজি করে শুভেন্দুর সামনেই বিস্ফোরক প্রশ্ন রত্না দেবনাথের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর-কাণ্ডের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম এখনও নিজের পদে বহাল কেন, সেই প্রশ্নই এ বার সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সামনে তুললেন নির্যাতিতার মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। শুক্রবার আরজি কর হাসপাতালে একটি চিকিৎসক সংগঠনের সর্বভারতীয় সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই নিগমের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ করেন তিনি।

নির্যাতিতার মায়ের অভিযোেগ, তাঁর মেয়ের দেহ উদ্ধারের জায়গা সেমিনার হলের পাশের শৌচাগার ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। অথচ সরকার পরিবর্তনের পরও তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। স্বাস্থ্য দফতরে দুর্নীতি এবং ‘ভয়ের পরিবেশ’ দূর করতে কয়েক জন শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি। তাঁর অভিযোগ শুনে মুখ্যমন্ত্রী জানান, শৌচাগার ভাঙার নির্দেশ সত্যিই যদি নিগম দিয়ে থাকেন, তা হলে তাঁকে দ্রুত বদলি করা হবে। তবে শুভেন্দু জানান, হাসপাতালের রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্বাস্থ্য দফতরের নয়, পূর্ত দফতরের। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাসও দেন তিনি।

আরও পড়ুনঃ নন্দীগ্রামে ইতিহাস গড়লেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ, ভাঙলেন শুভেন্দুর রেকর্ড

এর পাশাপাশি আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তোলেন নির্যাতিতার মা।  তাঁর দাবি, মেয়েকে মৃত ঘোষণা করার আগেই ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। এ সংক্রান্ত তথ্য সিবিআইয়ের স্টেটাস রিপোর্টেও রয়েছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রীর আশ্বাসে আস্থা প্রকাশ করেছেন নির্যাতিতার বাবা-মা। তাঁদের বক্তব্য, আরজি কর-কাণ্ডে প্রকৃত বিচার এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াই এখন তাঁদের প্রধান দাবি।

মারাদোনার মৃত্যু মামলা: দায়িত্বে থাকা চিকি‍ৎসকের ১২ বছরের কারাদণ্ডের দাবি  

রায়গঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা! পিকআপ ভ্যানের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ট্রাম্পের স্বপ্ন ভেঙে শান্তিতে নোবেল পেলেন তামিল বংশোদ্ভুত নাভি পিল্লাই

আচমকাই ক্রিকেট থেকে সন্ন্যাস ভারতীয় বংশোদ্ভুত কিউই ক্রিকেটারের

‘মৃত্যুর পরেও সে আমাকে শান্তিতে বাঁচতে দিচ্ছে না’, ফের নানা পটেকরকে নিয়ে বিস্ফোরক তনুশ্রী দত্ত

দুর্গাপুজোর আগে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে ফুটল পদ্ম

নন্দীগ্রামে ইতিহাস গড়লেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ, ভাঙলেন শুভেন্দুর রেকর্ড

স্টেডিয়ামের পর এবার মোদির নামে বিমানবন্দর, কোথায় হচ্ছে?

‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশেই আরজি করে ভাঙচুর চালানো হয়েছিল,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘তিলোত্তমা বিচার পাবেই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ’, আর জি করে বললেন মুখ্যমন্ত্রী

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা