বিজেপি প্রার্থীর ‘‌নগ্ন’‌ ছবি দেখল দুর্গাপুর পশ্চিম, হাসির রোল উঠেছে জেলাজুড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট আর ৬ দিন বাকি। এই আবহে এখন প্রচার তুঙ্গে উঠেছে। কিন্তু প্রথম দফার ভোটের আগে বিজেপি প্রার্থীর ‘‌নগ্ন’‌ ছবি দেখল তাঁর বিধানসভা কেন্দ্র। এই নিয়ে এখন জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। এই ঘটনায় ব্যাপক বিড়ম্বনায় পড়েছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী। আর এটার ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে তৃণমূল কংগ্রেস করেছে বলে দোষ চাপিয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী। আর আজ, বৃহস্পতিবার একাধিক বাসে দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুইয়ের ‘নগ্ন’ ছবি সাঁটানো রয়েছে দেখতে পেল জেলার মানুষজন। আর বাসগুলি তাঁর এলাকাতেই চলাচল করছে। এই পরিস্থিতিতে পড়ে তৃণমূল এআই দিয়ে করেছে বলে অভিযোগ তাঁর। এমন রাজনীতিতে তাঁরা বিশ্বাসী নয় বলে জানিয়ে দিয়েছে তৃণমূল।

এদিকে তৃণমূল কংগ্রেসের নামে দোষারোপ করলেও মানুষ ওই ছবি দেখে হাসতে শুরু করেছেন। কেউ প্রকাশ্যে আবার কেউ মুখ টিপে হাসছেন। বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুইয়ের এমন ছবি কে বা কারা লাগাল বাসে তা সামনে এখনও আসেনি। তবে এই ঘটনায় চরম বিড়ম্বনায় পড়েছেন তিনি। অনেকেই ফোন করে তাঁকে ওই ‘‌নগ্ন’‌ ছবির কথা জানিয়েছেন। এমনকী কেউ কেউ হোয়াটসঅ্যাপ করেই ওই ছবি তাঁকে পাঠিয়ে দিয়েছেন বলে সূত্রের খবর। আর তাতেই তেলেবেগুনে জ্বলে উঠেছেন লক্ষ্মণ ঘোড়ুই। আজ, বৃহস্পতিবার এইটবি রুটের একাধিক বাসে লক্ষ্মণ ঘোড়ুইয়ের ‘‌নগ্ন’‌ ছবি সাঁটানো অবস্থায় দেখা যায়। বাসগুলি দুর্গাপুর পশ্চিম বিধানসভা এলাকার নানা প্রান্তে যাতায়াত করছে।

অন্যদিকে আর তার ফলেই বিষয়টি সাধারণ মানুষের নজরে আসে। এই নিয়ে শুরু হয় জোর আলোচনা। দুর্গাপুর পশ্চিম বিধানসভা রুটের বাসেই লক্ষ্মণের আপত্তিকর ছবি লাগানো নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি প্রার্থী। লক্ষ্মণ ঘোড়ুই বিরোধী দলের প্রার্থী হওয়ায় তাঁকে এভাবে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তাঁর। ছবিগুলি এআইয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে বলেও দাবি লক্ষ্মণ ঘোড়ুইয়ের। তবে এখনও কে বা কারা এমন করেছে জানতে না পেরে ক্ষুব্ধ তিনি। পুলিশের কাছে যাবেন কিনা ভাবছেন লক্ষ্মণবাবু। ইতিমধ্যেই এই নিয়ে মানুষের প্রশ্নের মুখে পড়তে হতে পারে তাঁকে।

এছাড়া এবার লক্ষ্মণ ঘোড়ুইয়ের ‘‌নগ্ন’‌ ছবির প্রিন্ট আউট বের করে বাসে সাঁটানো হয়েছে। এই অশ্লীল ছবি ঘিরে তীব্র আলোড়ন পড়েছে দুর্গাপুরে। লক্ষণ ঘোড়ুই এই ঘটনা নিয়ে অভিযোগ করেন, ‘‌তৃণমূল পরিকল্পনা করে এআইয়ের মাধ্যমে এই ভুয়ো ছবি তৈরি করেছে। নির্বাচনে হারার ভয় থেকেই এমন নোংরা রাজনীতির আশ্রয় নিচ্ছে তৃণমূল। আমি নির্বাচন কমিশনে অভিযোগ করব।’‌ যদিও তৃণমূল কংগ্রেস প্রার্থী কবি দত্ত এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ‘‌আমি এই ধরনের রাজনীতিতে বিশ্বাসী নই। এই ছবি আসল না নকল তা জানার আগ্রহও আমার নেই।’‌

বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ককটেল ২’, মুক্তির ৬ দিনে ছবির আয় কত হল?

অনুপ্রবেশকারী ভেবে নেইমারের ছেলেকে আটকে দিল নিরাপত্তারক্ষীরা, তারপর যা ঘটল…

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯

রুটি-রুজির খোঁজে এসেছিলেন শহরে.. তারাতলায় গোডাউন বিপর্যয়ে মৃত্যু নদিয়ার ২ নির্মাণ শ্রমিকের

তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

মহাকাশে পৌঁছে গেল ফিফা বিশ্বকাপের ফুটবল, চলছে বিশেষ গবেষণা

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ