‘‌জয় বাংলা’‌ স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে যাওয়ার চেষ্টা, হাতাহাতি বালিতে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ দুয়ারে বিধানসভা নির্বাচন। আর একসপ্তাহ পরেই বিধানসভা নির্বাচন ২০২৬। আর তার মধ্যেই আজ নববর্ষের দিনে শুভেন্দু অধিকারীর র‌্যালিতে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। হাওড়ার বালিতে বিজেপি প্রার্থী সঞ্জয় সিংয়ের প্রচারে রোড–শো করেন শুভেন্দু। তখন আচমকাই শুভেন্দুকে লক্ষ্য করে স্লোগান দিতে শুরু করেন বেশ কয়েকজন। ভিড়ের মধ্যে থেকে ‘জয় বাংলা’ স্লোগান উঠতেই মেজাজ হারান নন্দীগ্রাম–ভবানীপুরের প্রার্থী। তখন গাড়ির মাথায় দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করেন। ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন। কিন্তু তাতে তেমন কিছু না হওয়ায় তেড়ে যাওয়ার চেষ্টা করেন।

এদিকে শুভেন্দু অধিকারীর এই মেজাজ হারানোয় মিছিলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। রণক্ষেত্রের আকার নিল হাওড়ার বালি। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জয় সিংয়ের সমর্থনে আজ, বুধবার রোড শো করতে গিয়েই মেজাজ হারালেন তিনি। যা নিয়ে অনেকের মধ্যেই হাসির রোল ওঠে। তবে এই মেজাজ দেখানোয় শুভেন্দু অধিকারীকে দেখানো হয় বিক্ষোভও। এই পরিস্থিতিতে কার্যত মেজাজ হারিয়ে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তেড়ে যাওয়ার চেষ্টা করেন বিজেপি প্রার্থী। তখন সেখানে থাকা নিরাপত্তাকর্মীরা তাঁকে আটকান। আর ঘটনাস্থলে ছুটে আসে বালি থানার বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনার জন্য বালি থানার আইসিকে উল্টোপাল্টা কথা বলেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, বালি থানার আইসির জন্যই এই ঘটনা ঘটেছে। তাঁর সাসপেন্ড দাবি করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারিও দেন।

অন্যদিকে রাজ্যের একাধিক জায়গায় প্রচারকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে। এবার বালিতেও একই পরিস্থিতি দেখা গেল। জয় বাংলা বনাম জয় শ্রীরাম স্লোগানে তেতে ওঠে বাতাবরণ। সেটাই সহ্য করতে না পেরে মেজাজ হারান বিজেপি নেতা তথা প্রার্থী শুভেন্দু। এমন অবস্থা শুরু থেকে চলে বেশ কিছুক্ষণ। আর তাতেই রীতিমতো ক্ষুব্ধ হন শুভেন্দু। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, শুভেন্দুকে গাড়ি থেকে নামিয়ে আনা হয়। কোনও রকমে সেখান থেকে বের করে নিয়ে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বালির গোস্বামীপাড়ার কাছে রোড শো পৌঁছতেই স্লোগান ওঠে ‘‌জয় বাংলা’‌।

এছাড়া কয়েকজন যুবকদের সঙ্গে শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকা বিজেপির কর্মীদের বচসা এবং ধস্তাধস্তি শুরু হয়। এই অবস্থায় একেবারে মেজাজ হারিয়ে গাড়ি থেকে নেমে স্থানীয় যুবকদের দিকে তেড়ে যান শুভেন্দু অধিকারী বলে অভিযোগ। তাঁর নিরাপত্তা রক্ষীরা ছুটে এসে বিষয়টি নিয়ন্ত্রণ করেন। এই গোটা ঘটনা নিয়ে বালি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৈলাস বলেন, ‘‌শুভেন্দু অধিকারী যেমন মানুষ, তাঁকে সেরকমই করেছেন সাধারণ জনগণ। আমিও তো রাস্তায় মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছি। কই আমাকে তো কেউ চোর বা অন্য কোনও স্লোগান দিচ্ছে না! আগেও তিনবার বালি থানার আইসিকে সাসপেন্ড করিয়েছেন। মানুষ সব দেখছে।’‌

তৃণমূলের দলীয় কার্যালয়ে এবার গেরুয়া পতাকা, স্বেচ্ছায় চাবি বিজেপির হাতে তুলে দিলেন কর্মীরা

‘সারাদিন ভাবতাম আমার দ্বারা কিছু হবে না’, তবে কী জাতীয় পুরস্কারই বদলে দিল দিব্যার জীবন?

বাবার রেখে যাওয়া কাজ সম্পূর্ণ করতে চান, মন্ত্রী পদে শপথ নিয়ে জানালেন সুমনা

হাকিমপুর চেক পোস্টে ৫০ জন অনুপ্রবেশকারী দেশে ফেরার অপেক্ষায়

চাকদহে অনলাইন বেটিং চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ৯ অভিযুক্ত

প্যাকেট ছিঁড়তেই আইসক্রিম থেকে বেরোচ্ছে পোকা! শিশুর অভিযোগে তোলপাড় নেটদুনিয়া

RCB-র জয়ে আবেগময় মুহূর্ত, বিরাটের কপালে অনুষ্কার ভালবাসার চুম্বন, ছবি ভাইরাল

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

তারেকের মন্ত্রিসভা ছাড়লেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

পিতৃস্নেহ, মেয়ের জুতোর ফিতে বেঁধে দিলেন গম্ভীর

ভারতে ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচারের অধিকার পেল জি এন্টারটেইনমেন্ট