TMC সমর্থকদের বাদ দেওয়ার চেষ্টা, শুনানির নোটিশ পেয়ে ফুঁসে উঠলেন দেবাংশু

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্যজুড়ে চলা SIR শুনানিতে একের পর এক ডাক পাচ্ছেন সাংসদ, বিধায়করা। সাধারণ মানুষের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও নথি হাতে হাজির হতে হচ্ছে শুনানি কেন্দ্রে। আগেই ডাক পেয়েছিলেন তৃণমূল সাংসদ দেব। শনিবার ডাক এসেছে প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীর। এবার SIR শুনানিতে ডাক পেয়েছেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। নোটিশ পাওয়ার পরে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। মঙ্গলবার তাঁকে তলব করা হয়েছে। 

তিনি বলেছেন, তৃণমূল সমর্থকদের প্রোফাইল ট্র্যাক করে সেই তালিকা নির্বাচন কমিশনের হাতে তুলে দিচ্ছে বিজেপি। ইচ্ছে করে তৃণমূল সমর্থকদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। তাঁর পরিবারের মোট ৪ জনকে তলব করা হয়েছে। তাঁদের বাব-মায়ের নাম ২০০২ সালের তালিকায় রয়েছে। কিন্তু তারপরেও তাঁদের নাম রয়েছে শুনানি তালিকায়। তাঁদের নামের বানান সহ কোথাও কোনও সমস্যা নেই। তারপরেও তাঁদের ডেকে পাঠানো হচ্ছে। 

SIR শুনানিতে ডাক পেয়েছেন রাজ্যের এক হেভিওয়েট মন্ত্রীকে। রাজ্যের মন্ত্রী শশী পাঁজাকে কেশব অ্যাকাডেমিতে হাজির থাকতে বলা হয়েছে। মন্ত্রী নিজেই জানিয়েছেন, নির্বাচন কমিশনের তরফে তাঁকে আনুষ্ঠানিকভাবে শুনানিতে হাজির দেওয়ার নির্দের দেওয়া হয়েছে। রবিবার দুপুর ২ টো নাগাদ কলকাতার কেশব অ্যাকাডেমিতে নির্ধারিত শুনানিতে তিনি উপস্থিত থাকবেন বলে জানান শশী পাঁজা। কমিশন সূত্রে খবর, এসআইআর ফর্মে জমা দেওয়া নথিপত্র সংক্রান্ত কিছু সমস্যার কারণেই তাঁকে তলব করা হয়েছে। এদিকে নির্বাচন কমিশনের অন্দরেও উদ্বেগ বাড়ছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রায় সাড়ে ৪ লক্ষ আনম্যাপড ভোটার নির্ধারিত সময়ের মধ্যে শুনানিতে হাজির হননি। পরিস্থিতি বিবেচনায় নিয়ে কমিশন শুনানির সময়সীমা বাড়িয়ে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত করেছে।

 

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবার খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী